ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ভারত বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের খসড়া সূচি প্রকাশ
এই বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে আইসিসি সব থেকে বড় আয়োজন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। টুর্নামেন্টকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারই ধারাবাহিকতায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বিশ্বকাপের খসড়া সূচি পাঠিয়েছে আয়োজক দেশ ভারত।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমন বিষয় জানা গেছে।
সেই প্রতিবেদনের তথ্য মতে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে আইসিসির এই ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরের। সেমিফাইনাল দুটি হবে ১৫ ও ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মাস ১৪ দিনের এই মহাযজ্ঞের।
খসরা সূচি অনুযায়ী বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি মাঠে গড়াবে ১৯ অক্টোবর। ভেন্যু নির্ধারণ করা হয়েছে পুনে। ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে।
স্বাগতিক ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা। এ ছাড়া ১৫ অক্টোবর আহমেদাবাদে তারা মুখোমুখি হবে পাকিস্তানের। ধর্মশালায় ২২ অক্টোবর তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
২৯ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিকরা। ৫ নভেম্বর কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে তাদের গ্রুপ পর্বের লড়াই।
৯ অক্টোবর বিগ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এছাড়া ৪ নভেম্বর আহমেদাবাদে অস্ট্রেলিয়া লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live