ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ফাইনাল হেরে যে বিষয়কে দুষছেন রোহিত-দ্রাবিড়
কয়েক সপ্তাহ আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ মে। তবে বৃষ্টির কারণে তা গড়ায় ২৯ মে রিজার্ভ ডেতে। এর প্রায় এক সপ্তাহ পরেই ৭ জুন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হয়। সাদা পোশাকের এই শিরোপার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বিশাল ব্যবধানে হেরেছে ভারত।
হারের পর আইপিএলকে দোষারোপ করছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। তারা মনে করেন আইপিএলের কারণেই পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযোগ পাননি তারা। প্রস্তুতির সময় বেশি পাওয়া গেলে ফলাফল ভিন্ন রকমও হতে পারত বলে মনে করেন তারা।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রোহিত বলেছেন, 'এ রকম গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে দুটো দলেরই সমান সুবিধা পাওয়া উচিত। আগের বার যখন ইংল্যান্ডে এসেছিলাম তখন প্রস্তুতি নেয়ার জন্যে হাতে ২৫-৩০ দিন ছিল। আপনারা ফলাফল দেখতে পেয়েছিলেন। করোনার কারণে শেষ ম্যাচ স্থগিত হয়ে যাওয়ার আগে পর্যন্ত আমরা ২-১ এগিয়ে ছিলাম। সত্যি করেই আমরা প্রস্তুতির জন্যে একটু বেশি সময় চেয়েছিলাম। যাতে বোলাররা যথেষ্ট বিশ্রাম পেতে পারে।'
টানা দুই মাস আইপিএলে খেলার পর ভারতীয় ব্যাটাররা আইপিএলের ধকল সামলে উঠতে পারেননি। বোলাররাও ছিলেন ক্লান্ত। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড, মিচেল স্টার্ক, নাথান লায়নরা রীতিমতো ভারতীয় বোলারদের পরীক্ষা নিয়েছেন। পুরো ম্যাচ জুড়েই তারা ছিলেন স্বতঃস্ফূর্ত। রোহিতও জানেন দুই ফরম্যাটের খেলা ভিন্ন।
এই ব্যাপারে খোলাসা করে রোহিত বলেন, 'কখনও কখনও কাজটা কঠিন হয়ে পড়ে (স্বল্প প্রস্তুতিতে মাঠে নামা)। টি-টোয়েন্টি ক্রিকেটে পুরোপুরি আলাদা লেংথ এবং লাইনে বল করতে হয়। টেস্ট ক্রিকেটে অনেক শৃঙ্খলা, এক জায়গায় ক্রমাগত বল করে যাওয়ার মতো ক্ষমতা থাকতে হয়। তবে শামি, সিরাজরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছে ম্যাচের আগে। কিন্তু এ ধরনের ম্যাচে ২৫-৩০ দিন সময় পাওয়া গেলে খুবই ভাল হত।'
দ্রাবিড়ও স্বল্প প্রস্তুতি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, 'কোচ হিসাবে কখনই এ ধরনের প্রস্তুতি নিয়ে আমি খুশি হতে পারি না। কিন্তু এটাই বাস্তব। আমাদের মানতেই হবে। সূচি এতটাই কঠিন। দলের ক্রিকেটাররা জানে যে আন্তর্জাতিক ক্রিকেট এ ভাবেই খেলতে হয়। যদি তিন সপ্তাহ এখানে থাকতাম এবং দুটো প্রস্তুতি ম্যাচ খেলতাম তা হলে আরও ভালো প্রস্তুত হতে পারতাম। কিন্তু পরিস্থিতি সে রকম ছিল না। তাই যেটা পেয়েছি সেটা নিয়েই খুশি। কোনও অজুহাত দিতে চাই না। অস্ট্রেলিয়াকে ধন্যবাদ। পাঁচ দিনই তারা আমাদের থেকে ভাল খেলেছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live