ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল
আজই শেষ হল ২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে ইংল্যান্ডের ওভালে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনাল শেষ না হতেই ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।
ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয়টি দেশের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। যার মধ্যে টাইগাররা প্রতিপক্ষের মাটিতে গিয়ে খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। আর ঘরের মাঠে লড়বে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে।
চলতি বছরই শুরু হবে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন। আগামী ২৮ নভেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আরও দুই টেস্ট। পরবর্তীত গন্তব্য সেপ্টেম্বরে পাকিস্তান সফরে। নভেম্বর-ডিসেম্বরে টাইগাররা যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।
উল্লেখ্য, ২০২৩-২০২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ঘরে এবং প্রতিপক্ষের মাঠে সমান তিনটি করে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই চক্রে অংশ নিচ্ছে টেস্ট খেলুড়ে মোট ৯ টি দল। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live