ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ পর্যবেক্ষণে তামিম, সিদ্ধান্ত ম্যাচের আগের দিন
চোটের কারণে আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট খেলতে পারছেন না বাংলাদেশ টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। ফলে ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তবে সিরিজ শুরুর আগে কিছুটা অস্বস্তিতে আছে বিসিবি টিম ম্যানেজম্যান্ট।
আফগানদের বিপক্ষে আসন্ন এই টেস্ট শুরুর আগে তামিম ইকবালের চোট ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের ওয়ানডে দলপতি পিঠের চোটে ভুগছেন। টেস্টের জন্য শুরু হওয়া অনুশীলনেও ব্যাটিংয়ের সময় একাধিকবার অস্বস্তিবোধ করেছেন তিনি।
সকাল ১০টা থেকে শুরু হয় বাংলাদেশের অনুশীলন। ইনডোরে এক নাম্বার নেটে মিনিট দশেক ব্যাটিংয়ের পর ধীরে ধীরে বোলিং প্রান্তে ফিরে আসেন তামিম। সেখানে দাঁড়ানো সহকারী কোচ নিক পোথাসের সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে কোমরে হাত দিয়ে বসেও পড়তে দেখা যায় তাকে।
এর আগে টানা দুই দিন চোটের কারণে অনুশীলন করেননি তামিম। তবে আজ ফিরলেও অস্বস্তিতে ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন তামিমকে পর্যবেক্ষণ করা হচ্ছে। চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ম্যাচের আগের দিন।
দেবাশীষের ভাষ্যমতে, 'অনুশীলন না করলে ব্যথা কোন পর্যায়ে বোঝা যাবে না। তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে ফিজিও-কোচরা দেখছেন। এখন ম্যাচের আগের দিন তার খেলার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।'
অনুশীলনের ওয়ার্ম আপের পর তামিম ইনডোরে এসে থ্রোয়ারদের বিপক্ষে খানিকক্ষণ ব্যাটিং করেন। এরপর বিশ্রাম নিয়ে এবার নেট বোলারদের বিপক্ষে ব্যাটিং করেন মিনিট পাঁচেক। এরপর আবার বিরতি নিয়ে খানিকক্ষণ ব্যাটিং করে ইনডোর ছেড়ে বের হয়ে যান তামিম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live