ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ভারত বিশ্বকাপের সূচি নিয়ে নতুন তথ্য দিলেন আইসিসির প্রধান নির্বাহী
ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি বিশ্বকাপের সময় আর মাত্র চার মাস বাকি। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটের তথ্য মতে চলতি বছরের ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে আইসিসির সবথেকে বড় আসর বিশ্বকাপের ১৩তম আসর। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দিন তারিখ নিশ্চিত করেনি বিশ্বকাপের আয়োজক ভারত।
অথচ ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসা বিশ্বকাপের ১১তম আসরের সূচি প্রকাশ করা হয়েছিল টুর্নামেন্ট শুরুর ১৮ মাস আগে ২০১৩ সালের ৩০ জুলাই। আর সবশেষ ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপের ১২তম আসরের সূচি প্রকাশ করা হয় ১৩ মাস আগে ২০১৮ সালের ২৬ এপ্রিল।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে বলা হয়েছিল, ইংল্যান্ডে চলমান ভারত-অষ্ট্রলিয়ার মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মধ্যেই প্রকাশ করা হবে বিশ্বকাপের সূচি। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলছেন, বুধবার (৭ জুন) পর্যন্ত তার হাতেই এ সূচি এসে পৌঁছায়নি। তিনি আশা করেন, ‘যত দ্রুত সম্ভব’ এ সূচি প্রকাশ করা হবে।
বিসিসিআইয়ের সচিব জয় শাহ সম্প্রতি বলেছিলেন, ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মধ্যেই এ সূচি প্রকাশ করা হবে। তবে সে নিশ্চয়তা দিতে পারেননি অ্যালারডাইসও।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালের সঙ্গে কথা বলার সময় অ্যালারডাইস বলেছেন, ‘আমার মনে হয় আজও (বুধবার) আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। আমাদের (এরপর) অংশগ্রহণকারী দেশগুলো ও ব্রডকাস্টারদের সঙ্গে একটু আলোচনা করতে হবে। এরপর যতটা দ্রুত সম্ভব আমরা এটি প্রকাশ করতে পারব। আমরা এ রকম ইভেন্টে আয়োজকদের সঙ্গে মিলেই কাজ করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live