ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
তাসকিনকে নিয়ে বিসিবির নতুন পরিকল্পনা
বিগত কয়েক বছর একাধিকবার ফ্র্যাঞ্চাজি ক্রিকেটসহ ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব এসেছে বাংলাদেশ সাম্প্রতিক সময়ের তারকা বোলার তাসকিন আহমেদের। তবে টাইগার এই পেসার কখনও চোটের কারণে আবার কখনও দেশের স্বার্থে কোন টুর্নামেন্টেই অংশ নেয়া হয়নি তার। সম্প্রতি এসেছিল ইংলিশ কাউন্টি ইয়র্কশায়ারে খেলার প্রস্তাব। কিন্তু চোট ও বিশ্বকাপের কথা ভেবে বোর্ড এই ক্রিকেটারকে অনাপত্তিপত্র দেয়নি।
দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, দুই পক্ষের সমঝোতাতেই শেষ পর্যন্ত কাউন্টিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তাসকিন। এছাড়া ভারত বিশ্বকাপের আগে এই পেসারকে নিয়ে ঝুকি না নিতেই বোর্ডের এই পদক্ষেপ।
চোটের কারণে সবশেষ আয়ারল্যান্ড সফরে খেলতে পারেননি তাসকিন। চোট কাটিয়ে সম্প্রতি অনুশীলনে ফিরেছেন তিনি। আছেন আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডেও। তবে তার খেলা না খেলা পুরোটাই নির্ভর করছে এই ক্রিকেটারের ফিটনেসের ওপর।
জালাল ইউনুস বলেন, 'তাসকিনের একটা প্রস্তাব এসেছিল। আমাদের সঙ্গে আলাপ করেছিল ও, কোচ ও নির্বাচকদের সঙ্গে আলাপ করেছে। আলোচনার পর আমরা মিউচুয়ালি সিদ্ধান্ত নিয়েছি যে ও খেলতে যাবে না। যেহেতু সামনে বিশ্বকাপ আছে আর সে এই কয়েকদিন আগেই চোট থেকে ফিরেছে।'
'তবে পুরোপুরি ফিট কিনা এখনও আমরা নিশ্চিত করে বলতে পারছি না। ম্যাচের মধ্যে বোঝা যাবে। আপাতত প্র্যাক্টিস করছে। আমরা ঝুকি নিতে চাইছি, কারণ ওখানে যে প্রস্তাব ছিল সেখানে ৪দিনের ম্যাচও ছিল। ওয়ানডে বা টি-টোয়েন্টি হলে কথা ছিল। শুরুতেই ৪ দিনের ম্যাচ খেলাবে। আমরা চাইনি সে ঝুকি নিয়ে খেলুক। আমরা বিরত থাকতে বলেছি, সেও মেনে নিয়েছে' যোগ করেন তিনি।
এর আগে ইংলিশ কাউন্টি ছাড়াও আইপিএল ও পিএসএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। গত বছর সাউথ আফ্রিকা সফরের সময় তাকে পেতে চেয়েছিল আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। বাংলাদেশের খেলা থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ডানহাতি এই পেসার। আর সবশেষ পিএসএলে তাকে পেতে চেয়েছিল মুলতান সুলতানস। মোহাম্মদ রিজওয়ানের দলের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন তাসকিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live