ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

"একেই বলে বাঁশ বাগানের শিয়াল রাজা"

২০২৩ জুন ০৮ ১১:১৭:৪৭

"একেই বলে বাঁশ বাগানের শিয়াল রাজা"

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ক্রিকেট এই ফরমেটে দারুন ফর্মে থেকে ভারত ও শক্তিশালী দল অস্ট্রেলিয়া। গতকাল ০৭ জুন বুধবার থেকে লন্ডনের কেনিংটন ওভালে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এই ম্যাচের ইতিমধ্যে প্রথম দিনের খেলা শেষ। অস্ট্রেলিয়া তিন উইকেটে ৩২৭ রান করেছে। অজিদের হয়ে ক্রিজে রয়েছেন ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। এ দিন, হেডের ব্যাট থেকে আসে ১৪৬ রানের ইনিংস। স্টিভ স্মিথ অপরাজিত ৯৫ রান করেন।

এ দিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে রোহিতকে ভুল প্রমাণিত করেন তার দলের বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমে অজিরা বিরাট রানের দিকে এগিয়ে চলেছে। অস্ট্রেলিয়া ওপেনার উসমান খোয়াজা শূন্য রানে আউট হলেও,

দলের বাকি ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের ওপর ছড়ি ঘোরান। ভারতের হয়ে ১টি করে উইকেট পান মহম্মদ সিরাজ, মহম্মদ শামি ও শর্দূল ঠাকুর। ভারতীয়দের এই পারফরমেন্স দেখে নেটিজেনদের ট্রোলের মুখে পড়ে টিম ইন্ডিয়ার বোলিং লাইনআপ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ