ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সুর বদলাল পাকিস্তান, এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করল পিসিবি
এশিয়া কাপ নিয়ে নাটকীয়তার রেশ ধরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জেগেছিল সংশয়। এশিয়া কাপে ভারত অংশ না নিলে ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তান, এমন হুঁশিয়ারিই দিয়েছিল পিসিবি। তবে, এবার নিজেদের অবস্থান থেকে নমনীয় হয়েছে তারা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পছন্দের তিন ভেন্যুর নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাকিস্তান সরকারের সবুজ সংকেত পেলে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে বাবর-রিজওয়ানরা। দেশটিতে বিশ্বকাপ খেলতে রাজি হলেও আহমেদাবাদে নকআউট পর্ব, ফাইনাল ব্যতীত অন্য কোনো ম্যাচ খেলতে রাজি নয় পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতেই আহমেদাবাদের ভেন্যুকে এড়িতে চলতে চাচ্ছে পিসিবি। পিসিবির পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছে কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুুরুতে খেলতে আপত্তি নেই তাদের।
এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে জটিলতা দূর করতে সম্প্রতি পাকিস্তান সফর করেন আইসিসির সভাপতি এবং জেনারেল ম্যানেজার। পিসিবির একটি সূত্র জানিয়েছে, নাজাম শেঠি আইসিসির সভাপতিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নকআউট পর্বের ম্যাচ এবং ফাইনাল ম্যাচ ব্যতীত অন্য কোনো ম্যাচ পাকিস্তান কোনো অবস্থাতেই আহমেদাবাদে খেলবে না।
পিসিবি চেয়ারম্যান একই সঙ্গে আইসিসি সভাপতিকে অনুরোধ করেন, তাদের ম্যাচগুলো যেন কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরুতে দেওয়া হয়।
এর আগে, এশিয়া কাপ ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন পিসিবি চেয়ারম্যান। এশিয়া কাপ নিয়ে চলমান জটিলতা সম্পর্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি। একই সঙ্গে এ জটিলতা নিরসনে পিসিবি চেয়ারম্যান সরকারের সহযোগিতা চেয়েছেন। একই সঙ্গে বৈঠকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হবেন, সেটি নিয়েও আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live