ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

চমক দিয়ে আফগানিস্তানের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ

২০২৩ জুন ০৬ ১১:৫৬:৪১

চমক দিয়ে আফগানিস্তানের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, প্রচণ্ড গরমে পেসারদের খেলতে হবে। অনুশীলন করতে হবে। টেস্ট শুরু হতে এখনও অনেক দেরি। এর আগে কারো কোনো সমস‌্যা হলে যেন ব‌্যাকআপ প্রস্তুত রাখা যায় সেজন‌্য পেসারদের তালিকাটা বড় করা হয়েছে। স্কোয়াডে পাঁচজন পেসার রাখা হয়েছে। সোমবার (৫ মে) এ তথ্য জানান তিনি।

নান্নু বলেন, আমরা অনেকদিন আগে খেলেছি। আমাদের ক্রিকেটাররা এখন যথেষ্ট ম্যাচিউরড। যথেষ্ট অভিজ্ঞ। এই টেস্টে অবশ্যই নিজেদের সেরাটা দিতে পারলে, ভালো রেজাল্টটাই আমরা পাবো।

তিনি বলেন, একটা টেস্ট ম্যাচ আমাদের আফগানিস্তানের সঙ্গে। ভেরি চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সব কিছু মিলিয়ে বেস্ট পসিবল সাইড আমরা দাঁড় করিয়েছি। আমরা আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে আমরা বেস্ট ক্রিকেটটাই খেলব।

২০১৯ সালে সবশেষ এই দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। সেখানে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল রশিদ খানের দল।

আগামী ১৪ জুন মিরপুরে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট।

বাংলাদেশের স্কোয়াড-

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ