ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ফাইনাল ম্যাচে ভারতের জন্য সর্তকতা
ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ইংল্যান্ডের মাটিতে ফাইনাল হওয়ায় সেখানকার কন্ডিশনকে চ্যালেঞ্জিং বলে মনে করছেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা।
ভারতের এই নয়মিত অধিনায়ক রোহিত শর্মার মতে, ডিউক বল এবং প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার পেস আক্রমণ শক্তিশালী হওয়ায় ওভালের ভেন্যুতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারত ক্রিকেট দলকে। ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং কখনোই সহজ নয়। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং গড় সবচেয়ে কম। ১১ ম্যাচে ওপেনারদের গড় মাত্র ২৮.০৬। ওপেনাররা মাত্র দু’টি সেঞ্চুরি করতে পেরেছেন।
পরিসংখ্যানের সাথে একমত পোষণ করে রোহিত জানান, ইংল্যান্ডের কন্ডিশন ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। টেস্ট বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে রোহিত বলেন, ‘আমি মনে করি, ব্যাটারদের জন্য ইংল্যান্ডের আবহাওয়া চ্যালেঞ্জিং। কিন্তু যত বেশি এবং ভাল প্রস্তুতি নেয়া যায়, সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে।’
রোহিত জানান, ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং করার সময় কখনো সেট নয় ব্যাটাররা। তিনি বলেন, ‘ব্যাটার হিসেবে একটি বিষয় আপনি জানেন, গত বছর ব্যাটিং করার সময় আমি বুঝতে পেরেছিলাম ইংল্যান্ডের মাঠে আপনি কখনও সেট নন। আবহাওয়া পরিবর্তন হতে থাকে। এজন্য দীর্ঘক্ষণ ধরে মনঃসংযোগ ধরে রাখতে হবে এবং এটিই এই ফরম্যাটের চ্যালেঞ্জ।’
তিনি আরও বলেন, ‘আপনি বুঝতে পারবেন, কখন বোলারদের আক্রমণ করতে হবে এবং তখনই এটির জন্য আপনার প্রস্তুত হওয়া উচিত। সবথেকে গুরুত্বপূর্ণ হল, তখন সেখানে আপনাকে থাকতে হবে।’
ইংল্যান্ডে অনেক ওপেনারদের ব্যাটিং দেখেছেন রোহিত। কিন্তু কাউকে অনুকরণ করার চেষ্টা করবেন না তিনি। নিজের স্টাইলে ব্যাট করে রান করার চেষ্টা করবেন বলে জানান রোহিত। তিনি বলেন, ‘এখানে এই পরিস্থিতিতে অনেক ব্যাটসম্যানকে ব্যাটিং শুরু করতে দেখেছি এবং আপনি জানেন, অনেকেই এখানে সফল হয়েছেন। তারা কিভাবে রান করেছে, সেটি আমি দেখেছি। কিন্তু আমি তাদের অনুকরণ করার চেষ্টা করবো না। কারণ সবার আলাদা স্টাইল আছে এবং আমারও আলাদা স্টাইল আছে।’
উল্লেখ্য, বুধবার (৭ জুন) থেকে ওভালে শুরু হবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালেও উঠেছিলো ভারত। ইংল্যান্ডের সাউদাম্পটনে হওয়া ঐ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছিলো ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live