ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বিসিবি থেকে প্রস্তাবের ব্যাপারে মুখ খুললেন আশরাফুল
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম তারকা বলা হয় বাংলাদেশের দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা আশরাফুলকে নতুন ভূমিকায় পেতে আগ্রহ প্রকাশ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা থেকে কোচিংয়ের প্রস্তাব পেলে সাড়া দেবেন কিনা সেটি নিজেই জানিয়েছেন আশরাফুল। একই সঙ্গে তিনি জানান, চলতি বছর পর্যন্ত প্রফেশনাল ক্রিকেট খেলতে চান তিনি।
চলতি বছর শেষে ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেট থেকে দূরে যাচ্ছেন না টাওগার সাবেক এ অধিনায়ক। সম্প্রতি লেভেল-৩ কোচিং কোর্স করা আশরাফুল বিসিবি থেকে প্রস্তাব পেলে কোচ হিসেবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, ‘যেহেতু খেলা ছাড়ার পর আমি ক্রিকেটের সঙ্গেই থাকতে চাই, আর কোচিং করতে হলে কোচিংয়ের একটা অভিজ্ঞতাও থাকতে হবে তাই সুযোগ পেয়ে লেভেল-৩ করে নিয়েছি। যদি ক্রিকেট বোর্ড বলে এবং সব কিছু ঠিকঠাক থাকলে কোচিং করানোর ইচ্ছা আছে। যেহেতু ক্রিকেটের সঙ্গে থাকতে চাই, সুযোগ পেলে তো করব।’
বিসিবির অধীনে যে কোন জায়গাতেই কোচ হিসেবে কাজ করতে আগ্রহী আশরাফুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি প্রোগ্রাম চেয়ারম্যানরা মনে করেন, তাহলে আমার জন্য ভালো হবে। বিসিবির যেখানেই কাজ করতে পারব, আমার জন্য ভালো।’
এর আগে, বিসিবি পরিচালক ও এইচপি ইউনিটের ভাইস চেয়ারম্যান আকরাম খান জানান, এইচপি ক্যাম্পের কোচিং প্যানেলে আশরাফুলকে সম্পৃক্ত করতে চান তারা। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট পপুলার হয়েছে আইসিসি ট্রফি জেতার পর। ব্যক্তিগতভাবে কাউকে আইকন ভাবলে সেটা আশরাফুল। অনেক জনপ্রিয় ক্রিকেটার ছিল ও, সম্প্রতি লেভেল থ্রি কোচিং করেছে। আশরাফুলকে দেশের ক্রিকেটে সম্পৃক্ত করা গেলে সেটা দেশের জন্য অনেক ভালো হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live