ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারতের যে আপত্তি
এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের পর এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নতুন করে শিরোনামে এসেছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের পর এবার পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যাওয়ার হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এ টুর্নামেন্ট আয়োজনে পাকিস্তানের সামর্থ্য নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আইসিসির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল। সম্প্রতি দেশটি সফর করে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। এরপরই ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি।
একদিকে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলবে না ভারত; অন্যদিকে পিসিবি হুমকি দিয়েছে ভারতের মাটিতে তারা ওয়ানডে বিশ্বকাপ বর্জন করবে। তাই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করতে লাহোর সফরে গিয়েছিলেন আইসিসির শীর্ষ কর্তারা। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি চায় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান যেন হাইব্রিড মডেলের প্রস্তাব না করে।
পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি জানিয়েছেন, ‘ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে বিশ্বকাপে ভারতের মাটিতে দল পাঠাবে না পিসিবি। আর এশিয়া কাপের আয়োজক স্বত্ব যদি অন্য কোনো দেশ পায়, তাহলে পাকিস্তান তা বর্জন করবে।’
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য কোটি কোটি সমর্থক অপেক্ষায় থাকেন, যা আইসিসি ও বিসিসিআইকে ভালো মুনাফা এনে দেয়। তাই ভারত-পাকিস্তান ইস্যুতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চায় আইসিসি।
তবে দুই দেশের দ্বন্দ্ব কী পর্যায়ে পৌছেছে, তার আঁচ পাওয়া যায় এক বিসিসিআই কর্মকর্তার মন্তব্যে। তি বলেন, ‘শুধু এবারের এশিয়া কাপ নয়, ২০২৫ সালে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফিরও স্বাগতিক হতে দেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড।’ আরও পড়ুন: খেলার জন্য পাকিস্তানের পরিস্থিতি ভালো নয়: আসিফ
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা আইসিসিকে প্রস্তাব দেবো চ্যাম্পিয়ন্স ট্রফিও যেন পাকিস্তানের বাইরে নিয়ে যাওয়া হয়। এখন শ্রীলঙ্কাতে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এসিসির মিটিংয়ে নেয়া হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live