ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
পিসিবির বিপক্ষে অবিশ্বাস্য মন্তব্য করলেন পাক ক্রিকেটার আসিফ
আসন্ন এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব যখন প্রকাশ্যে তখন পাকিস্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে আলোচনায় পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আসিফ। ভারতের বিরোধীতায় এশিয়া কাপ আয়োজন নিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। দেশটির হাইব্রিড মডেলেও সাড়া দেয়নি ভারত। এমন অবস্থায় পাকিস্তানের সাবেক পেসার আসিফ জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ আয়োজন সম্ভব নয়।
রাজনৈতিক অস্থিরতায় বেশ কয়েক সপ্তাহ ধরেই থমথমে অবস্থান বিরাজ করছে পাকিস্তানে। গত ৯ মে ইসলামাবাদ আদালত থেকে ইমরান খানকে গ্রেফতারের পর দেশজুড়ে সহিংসতা চালায় তার সমর্থকরা। বিভিন্ন প্রদেশে সামরিক স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হয়। দেশের এমন অবস্থায় এশিয়া কাপের অংশগ্রহণকারী দেশগুলো পাকিস্তানে আসতে ভয় পাবে বলেও মন্তব্য করেন আসিফ।
পাকিস্তানের সাবেক এই পেসার বলেন, ‘বর্তমানে পাকিস্তানের যে অবস্থা তাতে এখানে এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা কম। দেশের অবস্থা বর্তমানে খুব একটা ভালো নেই। অংশগ্রহণকারী দলগুলো এখানে আসতে ভয় পাবে। এ জন্য এশিয়া কাপ শ্রীলঙ্কা বা দুবাইয়ে হওয়া উচিত।’
এর আগে, এশিয়া কাপ নিয়ে চলমান জটিলতা নিরসনের লক্ষ্যে সম্প্রতি পাকিস্তান সফর করেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহি জিওফ অ্যালার্ডিচ। আইসিসির এই দুই কর্মকর্তার মূল লক্ষ্য, এশিয়া কাপ নিয়ে চলমান সমস্যার ইতিবাচক সমাধান। একই সঙ্গে চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের অংশগ্রহণের বিষয়ে পিসিবির নিশ্চিয়তা পেতেই লাহোরে গিয়েছিলেন বার্কলে ও অ্যালার্ডিস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live