ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আফগান সিরিজ নিয়ে আগে থেকে হুশিয়ারি বার্তা দিলেন টাইগার প্রধান কোচ
ভারতের মাটিতে এ বছর শেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ। এই আগে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। ক্রিকেট বিশ্বের এই দুই জনপ্রিয় সর হবে ওয়ানডে ফরমেটে। আর বাংলাদেশ ক্রিকেট দল এই ফরমেটে দারুন ছন্দে রয়েছে।
তবে এই দুই আসরের আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট টিম। আসন্ন এই সিরিজ বেশ কঠিন হতে জাছে। এমনটি মনে করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আফগান সিরিজ সামনে রেখে এরই মধ্যে প্রি-ক্যাম্প শুরু হয়েছে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আগামীকালের মধ্যে চলে আসার কথা। তিনি এলে ক্যাম্প শুরু হবে।
শুক্রবার বনানীতে এক অনুষ্ঠানে তামিম বলেন, ‘কোচ এলে স্কিল ক্যাম্প শুরু হবে। আফগানিস্তানের বিপক্ষে সবসময় ভালো সিরিজ হয়। তারা মানসম্পন্ন দল। আজ (শুক্রবার) তাদের পারফরম্যান্স হয়তো দেখেছেন সবাই। তারা শ্রীলংকাকে হারিয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের তিন বিভাগেই ভালো খেলতে হবে। কঠিন সিরিজ হবে। তাদের বোলিং আক্রমণ মানসম্পন্ন। টেস্ট দিয়ে শুরু করব। মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেব। এখন আমরা টেস্ট নিয়েই চিন্তা করছি।’
তিনি আরও বলেন, ‘ওয়ানডে সুপার লিগ নিয়ে সন্তুষ্ট, বলব না। তবে আমরা শীর্ষ তিনের দল। আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দ্বিতীয় কিংবা প্রথম দল হতে পারতাম।’
তিনি বলেন, ‘কিন্তু ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই করেছি।’
ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে ইংল্যান্ডের সমান ১৫৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ তৃতীয় হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ জুন শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live