ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এক দিকে এশিয়া কাপের জটিলতা, অন্যদিকে পাকিস্তানকে নিয়ে আইসিসির ‘দুঃশ্চিন্তা’
কয়েক মাস পরে আসন্ন এশিয়া কাপ নিয়ে জটিলতার মধ্যে রয়েছে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দল পাকিস্তান। এশিয়া কাপের আয়োজক দেশ হওয়া সত্ত্বেও ভারতের বিরোধীতার কারণে নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজন করতে পারছে না তারা। এমনকি তাদের হাইব্রিড মডেলেও রাজি হয়নি ভারত। এশিয়া কাপ নিয়ে দোটানার মধ্যে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছে আইসিসি।
আসন্ন এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। রাজনৈতিক কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি নয় ভারত। এজন্য ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপ না খেলার হুমকিও দিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ সমস্যার সমাধানে সম্প্রতি পাকিস্তান সফরও করেছেন আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে ও প্রধান নির্বাহি জিওফ অ্যালার্ডিচ।
আইসিসির এই দুই কর্মকর্তার মূল লক্ষ্য, এ বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিশ্চিত করা। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের অংশগ্রহণের বিষয়ে পিসিবির নিশ্চিয়তা পেতেই লাহোরে গিয়েছিলেন বার্কলে ও অ্যালার্ডিস।
রোহিত শর্মার নেতৃত্বাধীন দল এশিয়া কাপের জন্য পাকিস্তান সফর না করলে ভারতে বিশ্বকাপ খেলবে না বাবর-রিজওয়ানরা, এমনটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিসিবি প্রধান নাজাম শেঠি। এরপরই পাকিস্তান সফরে যান আইসিসির প্রধান শীর্ষ কর্মকতারা। পিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাজাম শেঠির প্রস্তাবিত হাইব্রিড মডেল নিয়ে উদ্বিগ্ন আইসিসি এবং বিশ্বকাপের আয়োজক দেশ ভারত।
সরকারের কাছ থেকে অনুমতি না পেলে ভারতে পাকিস্তান দল পাঠানোর বিষয়ে নিরাপত্তার উদ্বেগ থাকে বলে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। এতে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে বলতে পারে পিসিবি। নাজাম শেঠি বারবার বলেছেন, পাকিস্তান যদি এশিয়া কাপের কিছু ম্যাচ আয়োজন করতে না পারে তবে বিশ্বকাপে এর খারাপ প্রভাব পড়বে। পিসিবি এবং বিসিসিআইয়ের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে কাজ করছে আইসিসির কর্মকর্তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live