ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
লর্ডসে শুরু হল ইংল্যান্ড- আয়ারল্যান্ড টেস্ট, জেনে নিন সর্বশেষ ফলাফল
লর্ডস, ক্রিকেট বিশ্বের এক ইতিহাসিক ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়াম, যা ইংল্যান্ডের মাটিতে। আর সেই লর্ডসে আজ বৃহস্পতিবার ১ জুন মাঠে নেমেছে ইংল্যান্ড- আয়ারল্যান্ড। দুই দলের মধ্যে এক মাত্র এই টেস্টে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৭২ রানেই গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। দিন শেষ হওয়ার আগে মাত্র ১ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে স্বাগতিক ইংল্যান্ড।
এ দিন টস জিতে আইরিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ব্যাট হাতে নেমে শুরু থেকেই স্টুয়ার্ট ব্রডের গতি আর সুইংয়ে কাবু হন পিটার মুর, অ্যান্ডি বালবির্নি ও হ্যারি টেক্টর। মুর ১২ বল মোকাবিলায় ১০ রান করতে সক্ষম হলেও বাকি দুজন রানের খাতাই খোলার সুযোগ পাননি। চতুর্থ উইকেট জুটিতে পল স্টার্লিংকে নিয়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন ওপেনার জেমস ম্যাককলাম। কিন্তু স্টার্লিংকে ক্রিজে স্থায়ী হতে দেননি জ্যাক লিচ। তিনি ৩৫ বলে ৩০ রান করেন। একপ্রান্ত আগলে ধরার চেষ্টায় থাকা ম্যাককলামও ক্রিজে স্থায়ী হতে পারেননি ব্রডের তোপে। তিনি সাজঘরে ফেরেন ১০৮ বল মোকাবিলায় ৩৬ রানে। শেষদিকে কার্টিস ক্যাম্ফারের ৩৩, অ্যান্ডি ম্যাকব্রাইনের ১৯ ও মার্ক অ্যাডায়ারের ১৪ রানে ভর করে সফরকারীরা কোনো রকম সংগ্রহটা ১৭২ রানে নিয়ে যায়। ব্রড একাই তুলে নেন ৫ উইকেট। জ্যাক লিচের শিকার ৩ উইকেট। আর ম্যাথু পটস তুলে নেন ২ উইকেট। এরপর ক্রিজে নেমে দ্রুত গতিতে রান তুলে নেন দুই ইংলিশ ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। ক্রাউলি ৪৫ বলে ১১ চারের মারে ৫৬ রান করে আউট হলেও ৬০ রানে অপরাজিত ছিলেন ডাকেট। তাকে সঙ্গ দিয়ে যাওয়া ওলি পোপ অপরাজিত আছেন ৩৫ বলে ২৯ রান করে। দিনশেষে ইংলিশরা পিছিয়ে আছে মাত্র ২০ রানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live