ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
‘বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ’
বাংলাদেশ দলের সঙ্গে নিক পোথাসের পথচলাটা খুব বেশিদিনের নয়। আয়ারল্যান্ড সিরিজে যোগ দেওয়ার পর এবার পোথাসের দ্বিতীয় চ্যালেঞ্জ আফগানিস্তান সিরিজ। ওয়ানডে বিশ্বকাপের আরও সময় বাকি থাকলেও ইতোমধ্যেই টাইগারদের সহকারী কোচ উপলব্ধি করতে পারছেন, বিশ্বকাপ নিয়ে এদেশের সবাই বেশ রোমাঞ্চিত। অন্য দলগুলোর মতো বাংলাদেশও বিশ্বকাপ জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বলেও মন্তব্য করেন নিক পোথাস।
সাম্প্রতিক সময়ে মাঠে বাংলাদেশ দলের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে টাইগারদের দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাবেননি পোথাস। দুই বছরের জন্য সহকারী কোচ হিসেবে দায়িত্ব পাওয়া পোথাস নিয়োগের পর প্রথম দায়িত্ব হিসেবে ইংল্যান্ডের চেমসফোর্ডে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। বর্তমানে তার অধীনেই চলছে প্রি-সিরিজ ক্যাম্প। বৃহস্পতিবার (১ জুন) টাইগারদের সহকারী এই কোচ বলেন, ‘বাংলাদেশের দায়িত্ব নেয়া কঠিন সিদ্ধান্ত ছিল না। আমি বাংলাদেশের ক্রিকেট পর্যবেক্ষণ করেছি গত এক বছর বা ১৮ মাস। দলের ভেতর যে পরিমাণ সামর্থ্য আছে তা দেখে আমি রোমাঞ্চিত।’
বছরের শেষ দিকে ওয়ানডে বিশ্বকাপে মাঠে নামবে বাংলাদেশ দল। ইতোমধ্যেই বিশ্বকাপ নিয়ে এদেশের মানুষের উন্মাদনা বুঝতে পেরেছেন পোথাস। অন্য দলগুলোর মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে টাইগাররাও মাঠে নামবে বলে জানান তিনি।
নিক পোথাস বলেন, ‘সব দেশই বিশ্বকাপের জন্য খেলবে, আমার মনে হয় না আমরা ব্যতিক্রম। এই দল, ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা সবাই খুব উচ্চাকাঙ্ক্ষী। আমরা বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। কে জানে বিশ্বকাপে আপনাকে কি দেয়?’
বাংলাদেশের ক্রিকেটারদের যে সামর্থ্য রয়েছে তাতে ভবিষ্যতেও বাংলাদেশ দল ভালো করবে বলে বিশ্বাস পোথাসের। তিনি বলেন, ‘দেখুন, সবকিছুরই সময় প্রয়োজন। একটা নতুন সংস্কৃতিতে এসেই আমি সবকিছু বদলে ফেলার কথা ভাবতে পারি না। আমি তাদের যে সামর্থ্য দেখেছি তাতে ভালো না করার কোনো কারণ নেই। খেলোয়াড়দের যাচাই করার জন্য আমি সময় নিতে চাই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live