ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান থেকে সরিয়ে নেয়া হচ্ছে এশিয়া কাপ
আইপিএল চলাকালিন সময়ে কয়েকদিন আগেই জানানো হয়েছিল, ইন্ডিয়ান এই ক্রিকেট আসর আইপিএলের ফাইনালের পর এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। যদিও অফিশিয়ালি এখনও কিছু জানানো হয়নি। তবে ভারতীয় এক জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে,
ইতোমধ্যে টুর্নামেন্টটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তাদের প্রতিবেদনে জানানো হয়েছে, পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নেয়া হচ্ছে।
দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলটিকে না করে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। বিসিসিআইয়ের চাওয়া, একমাত্র শ্রীলঙ্কাতেই খেলবে তারা। এদিকে শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনে প্রস্তুত।
তবে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি আগেই জানিয়ে দিয়েছিলেন, যদি ভারত তাদের প্রস্তাবে না মানে কিংবা পাকিস্তানে এসে ভারত এশিয়া কাপ না খেলে তাহলে তারাও ভারতে গিয়ে ওয়ানডে বিশ্বকাপ খেলবে না। আগামী অক্টোবরে ভারতে বসবে এবারের ওয়ানডে বিশ্বকাপ।
এখন যদি ভারত পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ না খেলে, অথবা পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলে রাজি না হয় তাহলে তাদের ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে দেখা দেবে শঙ্কা। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এশিয়া কাপ আয়োজন করতে না পারলে বিশ্বকাপও বয়কট করতে পারে পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live