ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ক্রিকেট ক্যারিয়ারে অবিশ্বাস্য এক ঘটনা ঘটালেন বাবর-রিজওয়ান
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের আন্তর্জাতিক ব্যস্ততা নেই বললেও চলে। তাই অনেক পাক ক্রিকেটার ইংলিশ কাউন্টিতে ব্যস্ত সময় পার করছেন। যা ক্রিকেট বিশ্বই সাক্ষী। তবে এদের থেকে একেবারে ব্যতিক্রম পাকিস্তান দলের নিয়মিত অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
সম্প্রতি জানা গিয়েছিল হালের বিখ্যাত এই দুই ক্রিকেটার আমেরিকার বিখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলে ভর্তি হয়েছেন। এবার তাদের দু’জনকে বাধ্য ছাত্রের মতো বইয়ে মুখ গুজতে দেখা গেল! খবর ক্রিকেটপাকিস্তান
আর তেমন ছবিই নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন পাকিস্তানের অধিনায়ক ও ওয়ানডে ক্রিকেটর শীর্ষ ব্যাটার বাবর আজম।
প্রকাশিত ছবিতে দেখা যায়, সোফায় শুয়ে পা ওপরের দিকে দিয়ে পড়ছেন পাকিস্তান অধিনায়ককে। আর নিচে বসে পড়ছেন রিজওয়ান। ওই ছবিতে একটি অট্টহাসির ইমোজি দিয়ে ক্যাপশনে বাবর লিখেছেন, ‘এ কী হয়ে গেল!’ পরবর্তী তাদের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
Ye kya ho raha hai? ???????????? pic.twitter.com/Lxob4hJALk
— Babar Azam (@babarazam258) May 30, 2023
উল্লেখ্য, বিশ্বের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তারা হার্ভার্ডের বিজনেস অব ইন্টারটেইনমেন্ট, মিডিয়া অ্যান্ড স্পোর্টস (বিইএমএস) বিভাগে ভর্তি হয়েছেন। আজ বুধবার (৩১ মে) থেকে আগামী শনিবার (৩ জুন) পর্যন্ত তাদের ম্যাসাচুসেটসের বোস্টন ক্যাম্পাসে ক্লাস করার কথা রয়েছে। তার আগে মঙ্গলবার (৩০ মে) নিজের টুইটার অ্যাকাউন্টে পড়াশোনার একটি ছবি শেয়ার করেন পাক অধিনায়ক।
এর আগে গত রোববার (২৮ মে) সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফ প্রথম টুইট করে বাবর-রিজওয়ানে নতুন শিক্ষাজীবনের বিষয়টি জানান। সেই টুইটারে তিনি বলেন, তালহা রেহমানিকে মেন্টর বানানোর মধ্য দিয়ে বাবর আজম ও রিজওয়ান হার্ভার্ডে মর্যাদাপূর্ণ শিক্ষা কার্যক্রম শুরু করছে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের নম্বর ওয়ান ও পাকিস্তান অধিনায়ক বাবর ও টেস্টে তার সহ-অধিনায়ক রিজওয়ান প্রথম কোনো ক্রিকেটার হিসেবে হার্ভার্ড বিজনেস স্কুলের এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে যোগ দেবে।
নতুন এই যাত্রা শুরুর আগে অবশ্য নিজের উচ্চাশা ও আনন্দের কথা জানিয়ে বাবর বলেন, আমি একজন আমৃত্যু শিক্ষার্থী এবং তারই ধারাবাহিকতায় উক্ত প্রোগ্রামের বিষয়ে প্রফেসর অ্যালবার্স ও রেহমানির সঙ্গে বিস্তারিত কথা বলেছি। বিশ্বব্যাপী বৃহৎ সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়া, তাদের গভীরে প্রবেশ, বিশদভাবে জানা, শেখা ও বেড়ে ওঠার বিষয়গুলো বিশ্বসেরা এই প্রোগ্রামে ভর্তি হতে উৎসাহিত করেছে। আমি নিশ্চিত বিইএমএসের দারুণ সব অ্যাথলেট এবং উচ্চমানের কর্মকর্তাদের কাছ থেকে আমরা অনেক বিষয়ে জ্ঞানলাভ করতে পারব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live