ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপে বাংলাদেশের নতুন অধিনায়কের নাম ঘোষণা
চলতি মাসের আগামী মাস অর্থাৎ জুন মাসেই হংকংয়ের মাটিতে এসিসি উইমেন’স ইমাজিং টিমস এশিয়া কাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী দল। আসন্ন এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশের তারকা ক্রিকেটার লতা মন্ডলকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
অধিনায়ক লতার সহকারী করা হয়েছে সোবহানা মোস্তারিকে। আগামী ১০ জুন শুরু হবে মেয়েদের এই এই ইমার্জিং এশিয়া কাপ। ৮ দলের এই টুর্নামেন্টের ফাইনাল হবে ২১ জুন। মোট ১৫টি ম্যাচ হবে এই টুর্নামেন্টে। বাংলাদেশের ইমার্জিং দলের বেশিরভাগ ক্রিকেটারই জাতীয় দলে খেলার অভিজ্ঞতা সম্পন্ন।
ইমার্জিং দলের টুর্নামেন্ট হলেও স্কোয়াডে নির্দিষ্ট সংখ্যক বেশি বয়সী ক্রিকেটার নেওয়ার সুযোগ থাকে। সেই সুযোগেই লতাকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশের ম্যানেজমেন্ট। দলে আছেন জাতীয় দলের আরেক তারকা নাহিদা আক্তার। তার বাঁহাতি স্পিন নিঃসন্দেহে বাংলাদেশকে বাড়তি শক্তি যোগাবে।
ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ খেলবে 'বি' গ্রুপে। ১২ জুন নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এরপর দ্বিতীয় ম্যাচে ১৪ জুন তারা খেলবে শ্রীলঙ্কার সঙ্গে। ১৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
'এ' গ্রুপে স্বাগতিক হংকংয়ের সঙ্গে লড়াই করবে ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে ১৯ জুন। সেখান থেকেই জয়ী দুই দল জায়গা করে নেবে ফাইনালে।
বাংলাদেশ ইমার্জিং দল:
লতা মন্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া খান, স্বর্ণা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানি বর্মন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live