ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আইপিএলের ফাইনাল বৃষ্টিতে পরিত্যক্ত হলে চ্যাম্পিয়ন হবে যে দল
গত ৩১ এপ্রিল থেকে শুরু হওয়া ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসর দেখতে দেখতে শেষ হয়ে এল। হাতে আর মাত্র একটি ম্যাচ, তাও আবার একটু পরে শুরু হতে যাচ্ছে। আজ ২৮ মে, জনপ্রিয় এই ঘরোয়া ক্রিকেট আসরের ফাইনাল ম্যাচ দিয়েই পর্দা নামবে আইপিএলের ১৬ তম এই আসরের।
আইপিএলের ১৬ তম আসরের ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্স চ্যাম্পিয়ন গুজরাট টাইটেন্স এবং আসরের শক্তিশালী দল চেন্নাই সুপার কিং। ফাইনাল এই ম্যাচে গুজরাট টাইটেন্স দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইবে না। অন্যদিকে চেন্নাই সুপার কিংস জয় নিয়ে মাঠ ছাড়তে চায়। সুতরাং আজকের এই ম্যাচটি হতে যাচ্ছে বাঘে বাঘের লড়াই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। তবে এই ফাইনাল ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।
চলতি আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির কারণে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের টস হয়েছিল নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর। খেলা শুরু হতে লেগেছিল আরো ৩০ মিনিট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের ফাইনালেও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা আছে। আহমেদাবাদের বৃষ্টির সম্ভাবনা ৬৮ শতাংশ। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৭৮ শতাংশ মেঘলা থাকবে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।
গত বছর আইপিএলের ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও এই বছর তা রাখা হয়নি। এমন পরিস্থিতিতে আজকের ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কোন দল চ্যাম্পিয়ন হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন।
ফাইনাল শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এমন পরিস্থিতিতে কাট অফ টাইম হবে কমপক্ষে ১১:৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। অন্যদিকে, যদি ম্যাচটি শুরু হয় ৮ টায়, তবে কাট অফ টাইম হবে ১২:২৬ পর্যন্ত। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন। কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।
সেক্ষেত্রে শিরোপা জিতবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এবারের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল তারা। ১৪ ম্যাচে নামের পাশে ২০ পয়েন্ট ছিল গুজরাটের, ১৭ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস ছিল দুই নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live