ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ফুটবল বিশ্বের এমবাপে-নেইমারকে টপকে গেলেন বিরাট
খারাপ সময় কাটিয়ে ফের বাইশ গজের যুদ্ধে আগুনে মেজাজে ধরা দিয়েছেন বিরাট কোহলি। চলতি আইপিএল-এর নক আউট পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কোয়ালিফাই করতে না পারলেও ফর্মের তুঙ্গে ছিলেন টিম ইন্ডিয়ার মহাতারকা। ১৪ ম্যাচে তাঁর রান ৬৩৯। গড় ৫৩.২৫। স্ট্রাইক রেট ১৩৯.৮২।
দুটি শতরানের সঙ্গে রয়েছে ছ'টি অর্ধ শতরান। সর্বোচ্চ গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০১ রান। তবে শুধু মাঠ নয়, মাঠের বাইরেও অনন্য নজির গড়লেন বিরাট।
বিরাটের এই নতুন নজির সম্পর্কে জানলে আপনাদের চোখ কপালে উঠবেই। তিনিই প্রথম ভারতীয় তথা এশিয়ান অ্যাথলিট, যাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২৫০ মিলিয়ন পেরিয়ে গেল। অর্থাৎ এই সোশ্যাল প্ল্যাটফর্মে তাঁর অনুরাগীর সংখ্যা ২৫ কোটিরও বেশি। এখনও পর্যন্ত ভক্তদের জন্য ইনস্টাগ্রামে ১৬০২টি পোস্ট করেছেন।
কখনও খেলার মাঠ, কখনও ফিটনেস তো কখনও আবার স্ত্রী অনুষ্কা ও মেয়ে ভামিকার সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি, ভিডিয়ো পোস্ট করেছেন তিনি। এহেন নজির গড়ে তিনি পিছনে ফেলে দিয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপে, ডেভিড বেকহ্যাম , করিম বেঞ্জেমাদের মতো তারকা অ্য়াথলিটদের।
ইনস্টাগ্রামে কোনও স্পনসরড পোস্টের জন্যও ভারতীয়দের মধ্য়ে তাঁর দরই সবচেয়ে বেশি। এক-একটি পোস্টের জন্য কয়েক কোটি টাকা পান তিনি। জনপ্রিয় অ্যাথলিটদের তালিকায় গোটা বিশ্বে সবচেয়ে বেশি ফলোয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগী ৫৮৫ মিলিয়ন। তাঁর পরই রয়েছেন লিওলেন মেসি (৪৬১ মিলিয়ন)।
তৃতীয় স্থানে থাকা ডোয়েন জনসনের (৩৮০ মিলিয়ন) পরই জায়গা করে নিয়েছেন বিরাট। পাশাপাশি এই প্ল্যাটফর্মে সেলেবদের তালিকায় সার্বিক ভাবে ভারতীয় দলের মহাতারকা রয়েছেন ১৩ নম্বরে। অভিনেত্রী-গায়িকা জেনিফার লোপেজকেও (২৪৫ মিলিয়ন) পিছনে ফেলে দিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live