ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
দারুন লড়াইয়ে শেষ হল নাইজেরিয়া-ব্রাজিলের ম্যাচ, জেনে নিন ফলাফল
কয়েক দিন আগে পরাজয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু হয় উত্তরসূরী ব্রাজিল অঃ ২০ দলের। প্রথম ম্যাচে হারলেও পরের ম্যাচ থেকে জয়ে ফেরে ব্রাজিল দল। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।
চপ্লতি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয় এই আসরের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গতকাল শনিবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত ম্যাচটিতে নাইজেরিয়াকে ২-০ গোলে হারায় সেলেসাওরা। ব্রাজিলের হয়ে গোল দুইটি করেন জ্যান হেনরিখ কার্নেইরো পেদরোসো ও মার্কুনিয়োস।
নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হারে নেইমার-ভিনিসিয়ুদের উত্তরসূরীরা। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে গুনে গুনে ৬-০ গোলে হারায় তারা। আর শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়েই ক্ষান্ত হয়নি, রীতিমতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টটির দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজীয় ব্রাজিল।
ব্রাজিলের মতো ইতালিরও পয়েন্ট সংখ্যা ছয়। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপ রানার্সআপ হয়েছে ইতালি। নাইজেরিয়ার পয়েন্ট ব্রাজিল ও ইতালির সমান হলেও গোল ব্যবধানে বাদ পড়েছে আফ্রিকার দেশটি।
ব্রাজিলের জন্য মহাগুরুত্বপূর্ণ ম্যাচটিতে বেশ ঘাম ঝরিয়েই জিততে হয়েছে তাদের। ম্যাচের ৪২ মিনিটে কার্নেইরো পেদরোসোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। কর্নার থেকে পাওয়া বলে হেড করে গোল করেন তিনি। ১৯ বছর বয়সী ডিফেন্ডারের এটি এ আসরে দ্বিতীয় গোল। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মার্কুইনিয়োসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে উঠলে ডিবক্সের ভেতরে বল পান আর্সেনালের এ উইঙ্গার। প্লেসিং শটে বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা।
এ জয়ে তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ইতালি ও নাইজেরিয়ার পয়েন্টও সমান। তবে গোল ব্যবধানে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live