ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশের সময় ঘোষণা
আসন্ন ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে মাত্র ৪ মাসের মত। বলতে গেলে কম সময়ই হাতে আহচে। তবু এখনো সূচি প্রকাশ করতে পারেনি আইসিসি ও আয়োজক দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে পরিকল্পনা করতে সূচি প্রকাশের অপেক্ষায় অংশ নিতে যাওয়া দলগুলোও। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সদস্য সচিব জয় শাহ, জানালেন সূচি চূড়ান্তের কাজ অনেকটা এগিয়ে নিয়েছেন তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময়ই জানানো হবে তা।
আগামী ৭ জুন থেকে লন্ডনের ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এই ম্যাচ চলাকালীন কোন এক পর্যায়ে প্রকাশিত হবে বিশ্বকাপের সূচি।
ইতোমধ্যে বিশ্বকাপের জন্য এক ডজন ভেন্যু বাছাই করেছে বিসিসিআই। ১২ ভেন্যুর মধ্যে সংক্ষিপ্ত তালিকা করা হচ্ছে আরও। নানান দিক দেখে এই কাজ শেষ হয়ে গেলে তা পাঠানো হবে আইসিসির কাছে। আহমেদাবাদে আইপিএলের ফাইনালের আগে এক সভা শেষে এমন তথ্য জানান জয়।
১০ দলের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা চার দলকে নিয়ে হবে সেমি ফাইনাল এবং পরে ফাইনাল।
মোট ৪৮ ম্যাচের বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ রাখা হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এছাড়াও ভেন্যুর তালিকায় আছে বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দরাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট, মুম্বাই ও ত্রিবান্দাম।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে ভেন্যুর তালিকায় যুক্ত হতে পারে নাগপুর ও পুনে। লিগ পর্বের ম্যাচগুলো হবে ১০ শহরে। এছাড়া প্রস্তুতি ম্যাচের জন্য বেছে নেওয়া হবে আরও দুই শহর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live