ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আইপিএলে প্রাইজমানি ঘোষণা, কত পাবেন চ্যা ম্পিয়ান দল
বলতে গেলে কয়েক ঘণ্টা শুরু হবে ফাইনালের লড়াই। ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬তম আসরের। কেবল শিরোপাই নয়, ফাইনালে জিতলে বিশাল অঙ্কের অর্থের হাতছানিও থাকবে চ্যাম্পিয়ন বলার জন্য।
আজ ২৮ মে রোববার ভারতের আহমেদাবাদে আইপিএলের ফাইনাল মহারণে মুখোমুখি হবে আসরের অন্যতম সেরা দুই দল চেন্নাই সুপার কিংস ও আইপিএল এর ১৫ তম আসরের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটানস। এ দুই দলের লড়াই দিয়েই চলতি আসরের শুরু হয়েছিল, এবার আইপিএল প্রেমীরা মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার দ্বৈরথ দিয়েই শেষটা দেখবে।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে রেকর্ড পরিমাণ লাভবান হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রতিনিয়তই নতুনত্বে সাজানো এ টুর্নামেন্টের প্রাইজমানিও চোখ কপালে ওঠার মতো।
আইপিএলের ১৬ তম আসরে মোট প্রাইজমানির পরিমাণ ৪৬ দশমিক ৫ কোটি রুপি। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২০ কোটি রুপি। এরপর ১৩ কোটি রুপি পাবে রানার্স-আপ দল। তিনে থাকা মুম্বাই পাচ্ছে ৭ কোটি রুপি। আর শীর্ষ চারে থাকা লখনৌ সুপার জায়ান্ট পেয়েছে ৬ দশমিক ৫ কোটি রুপি।
এখানেই শেষ নয়, আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারি ১৫ লাখ রুপি করে পাবেন। এ ছাড়া সেরা উদীয়মান ক্রিকেটার ২০ লাখ রুপি, সেরা মূল্যবান প্লেয়ার ১২ লাখ রুপি, পাওয়ার প্লেয়ার অব দ্যা সিজন ও সুপার স্ট্রাইকার অব দ্য সিজন ১৫ লাখ করে পাবেন। এর সঙ্গে গেম চেঞ্জার অব দ্য সিজনও ১২ লাখ রুপি পাবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live