ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
টি-২০ ক্রিকেটে সেঞ্চুরিতে নতুন এক রেকর্ড গড়ল শন অ্যাবট
নিজের দলে অলরাউন্ডার হলেও তিনি মূলত পেসার হিসেবেই বেশি পরিচিত। এতদিন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টি-২০ তে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস ছিল এই ক্রিকেটার। ৭৬ ইনিংসে তার গড় রান ১০ দশমিক ৯১। এবার নতুন রূপে আবির্ভাব হলো ক্রিকেটের নতুন তারকা ক্রিকেটার শন অ্যাবটের। মারকুটে এক সেঞ্চুরিতে নাম লেখালেন রেকর্ড বইয়ে।
আজ ২৭ মে শনিবার ওভালে ইংলিশ টি-২০ ব্লাস্টে সারের হয়ে কেন্টের বিপক্ষে ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩১ বছর বয়সী এ তারকা অলরাউন্ডার। এটি এ টুর্নামেন্টে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
টি-২০ ক্রিকেট ইতিহাসে এর আগে, ২০০৪ সালে কেন্টের হয়ে আরেক অজি অ্যান্ড্রু সাইমন্ডস ৩৪ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এতদিন এটিই ছিল এ টুর্নামেন্টের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
এদিন মাত্র ৬৪ রানেই ৪ উইকেট খুইয়ে বসেছিল সারে। সেখান থেকেই দলকে টেনে তুলে অ্যাবট। অসাধ্য সাধন করে তুলে নেন রেকর্ডগড়া সেঞ্চুরি।
এর আগে, ২২ বলেই তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি। এরপর মাত্র ১২ বলেই এটাকে সেঞ্চুরিতে রূপ দেন। শেষ পর্যন্ত ১১ ছক্কা ও ৪ চারে ১১০ রানে অপরাজিত ছিলেন এ ক্রিকেটার। এতে কেন্টের বিপক্ষে ৪১ রানের সহজ জয় পেয়েছে সারে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক অ্যাবট। ৩০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এ রেকর্ডের মুকুট নিজের করে রেখেছেন ক্রিস গেইল। এরপরই আছেন ৩২ বলে সেঞ্চুরি হাঁকানো রিশাভ পান্ত এবং ৩৩ বলে হাঁকানো উইয়ান লাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live