ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এবার আইসিসির দ্বারস্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
এই বছরের অক্টোবর-নভেম্বর মাসে মাঠে গড়াবে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সবচেয়ে বড় ইভেন্ট ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। অবশ্য ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের সূচি এখনও সূচি প্রকাশ করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
ক্রিকেট বিশ্বের বৈশ্বিক মেগা এই ইভেন্টের সূচি দেখেই মূলত পরিকল্পনা করে থাকে দলগুলো। যে কারণে বেশ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে অংশগ্রহণকারী দেশগুলো। তাই দ্রুত সূচি প্রকাশ করতে এবার আইসিসিকে চিঠি পাঠাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
জালাল ইউনুস বলেন, 'ধর্মশালায় যদি খেলা থাকে তাহলে মনে হয় একটু শীত থাকবে। আবার যদি চেন্নাইতে খেলা থাকে তাহলে ভিন্ন ব্যাপার। যোগাযোগ করা যেতে পারে (সূচির ব্যাপারে)। আমরা এটা জানতে চাইতেই পারি। এটা দোষের কিছু নেই। কেউ এর মধ্যে যোগাযোগ করেছে কিনা আমি জানি না। যদি না হয়ে হয়ে থাকে তাহলে আমরা যোগাযোগ করতে পারি। বলতে পারি, আমাদের ভেন্যু কোথায় হবে সেটা জানাও।'
এদিকে বাংলাদেশের মৌসুম হিসেব করলে এখন বর্ষার মৌসুম। যে কারণে বিশ্বকাপের আগে ক্যাম্প করতে হলে বেশ চিন্তা-ভাবনা করেই ভেন্যু ঠিক করতে হবে বিসিবিকে। সেক্ষেত্রে চট্টগ্রাম, বগুড়া বা ঢাকায়ও ক্যাম্প করার কথা ভাবনায় রয়েছে বিসিবি কর্তাদের।
এ নিয়ে বিসিবির এই কর্তা বলেন, 'আমার মনে হয় বিশ্বকাপের ক্যাম্প ভারতে করা বেশ কঠিন। সিলেটে যদি করি, সেটা বর্ষার মৌসুম। সিলেটে করা যদি কঠিন হয় তাহলে অন্য কোথাও দেখব। সেক্ষেত্রে আমাদের চট্টগ্রাম আছে, নাহলে বগুড়া আছে, ঢাকা আছে। সেটার সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live