ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সাকিবের ৪ উইকেট, ক্যারিবীয়নদের অলআউট করল বাংলাদেশ
দেশের মাটিতে সিলেটে স্বাগতিক বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে ১০৮ রানের লিড পেয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। বাংলাদেশের ২৩৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের ইনিংস থেমেছে ৩৪৫ রানে। এই ম্যাচে বাংলাদেশের হয়ে চারটি উইকেট শিকার করেছেন দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ 'এ' দলের ইনিংস থামে ২৩৭ রানে। দলের পক্ষে অর্ধশতক হাঁকান শাহাদাত হোসেন দিপু। ১২৪ বলের মোকাবেলায় ১০টি চার ও ২টি চারের সহায়তায় ৭৩ রান করেন এই তরুণ ব্যাটার। এছাড়া অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব ৩৭ ও সাইফ হাসান ৩১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের পক্ষে আকিম জর্ডান পাঁচটি এবং অ্যান্ডারসন ফিলিপ ও কেভিন সিনক্লেয়ার দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনেই লিডের দেখা পেয়ে যায় ক্যারিবীয়রা। তবে তৃতীয় দিন বেশি দূর এগোতে পারেনি তাদের ইনিংস। দলীয় লিড তিন অঙ্ক পেরোতেই থামতে হয় সফরকারী দলকে। ৯৬.১ ওভারে ১০ উইকেট হারানো দলটির ইনিংস থামে ৩৪৫ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। এছাড়া ৬৪ রান আসে কিসি কার্টির ব্যাট থেকে। অধিনায়ক জশুয়া ডা সিলভা ১১২ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন।
বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া সাইফ হাসান দুটি এবং খালেদ আহমেদ, নাঈম হাসান ও তানভীর ইসলাম একটি করে উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের ১০৮ রানের লিডের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৩ ওভার খেলে বিনা উইকেটে ৭ রান জড়ো করেছে। ক্রিজে লড়ছেন সাদমান ইসলাম অনিক ও জাকির হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live