ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ফাইনালের আগেই ধোনিকে নিয়ে বড় ধরনের ইঙ্গিত দিলেন চেন্নাইয়ের বোলিং কোচ
জনপ্রিয় ঘরোয়া লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরের প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা পাকা করে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। প্রথম কোয়ালিফায়ারে গ্রুপ চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সকে হারায় এম এস ধোনির গল। আইপিএলের ১৬ এর আসরে ফাইনালে পৌছতেই আরও একবার ওঠ ধোনির অবসরের প্রসঙ্গ। ম্যাচ শেষে সেই প্রশ্নে নিজের বু্দ্ধি দিয়ে এড়িয়ে যান চেন্নাইয়ের নিয়মিত অধিনায়ক এমএসডি। কিন্তু এবার ধোনির অবসর নিয়ে বড় মন্তব্য করলেন চেন্নাইয়ের বোলিং কোচ ডোয়াইন ব্রাভো। আগামি বছর চেন্নাইয়ের জার্সি ধোনি গায়ে তুলবেন কিনা সে বিষয়ে স্পষ্ট উত্তর দিলেন ক্যারিবিয়ান তারকা।
টেবিল টপার গুজরাত ম্যাচের পর ধোনিকে অবসর নিয়ে প্রশ্ন করলে উত্তরে বলেন, ‘আমি জানি না। এটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার হাতে ৮ থেকে ৯ মাস সময় রয়েছে। এখন কেন আমার মাথাব্যথা হবে। আমি সবসময় সিএসকে-র জন্য উপলব্ধ থাকব, খেলা হোক বা বাইরে থেকে।’ তবে একটি স্পোর্টস চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সিএসকের বোলিং কোচ ব্রাভো নিশ্চিৎ করেছেন, ধোনিকে আগামি বছরও চেন্নাইয়ের হয়ে খেলতে দেখা যাবে।
ব্রাভো সাক্ষাৎকারে বলেছেন,’এম এস ধোনির কেরিয়ার নিঃসন্দেহে আরও দীর্ঘায়িত হবে। ইমপ্যাক্ট কেরিয়ারের কারণে একশো শতাংশ নিশ্চিৎ। বর্তমানে ধোনি অনেক নীচে নেমে ব্যাটিং করেন। ব্যাটার ধোনির খুব একটা দরকার পড়ে না। অজিঙ্কে রাহানে ও শিবম দুবের মত ক্রিকেটাররা ব্যাটিং লাইনকে অনেক শক্তিশালী করেছে। তবে ব্যাটার ধোনির দরকার না থাকলেও, দল যদি চাপে থাকে দলকে ঠান্ডা রাখার ও দলকে কঠিন পরিস্থিতি থেেক বার করে আনার ক্ষমতা ধোনির রয়েছে।’
প্রসঙ্গত, ধোনি নিজে এই মুহূর্তে তাঁর অবসর নিয়ে কিছুই ভাবছেন না। সামনে আরও একটি আইপিএল ফাইনাল। দশমবার ফইনালে চেন্নাই সুপার কিংস। দলকে পঞ্চম ট্রফি দেওয়াই এখন প্রধান লক্ষ্য চার বারের আইপিএল জয়ী অধিনায়কের। আহমেদাবাদে মুম্বই না গুজরাত কোন দল ধোনির প্রতিপক্ষ হবে তাই এখন দেখার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live