ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
প্রথম কোয়ালিফায়ার ম্যাচের আগে যে কারনে ঘুমাতে পারেননি রশিদ
ক্রিকেট বিশ্বের সব থেকে জনপ্রিয় ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চোটের কারণে গ্রুপ পর্বের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেননি গুজরাট দলের নিয়মিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার পরিবর্তে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন আফগান তারকা রশিদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আফগান স্পিনার জানিয়েছেন আইপিএলে প্রথমবারের মতো নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতার স্মৃতি।
সেই ম্যাচে বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে ২১ বলে ৪০ রান করে গুজরাটের ৩ উইকেটের জয়ে বড় অবদান রেখেছিলেন রশিদ। ম্যাচটিতে অধিনায়ক হওয়ার খবরটি তাকে প্রথম দিয়েছিলেন গুজরাটের প্রধান কোচ আশিষ নেহরা। এরপর উত্তেজনা আর চাপে ঘুমাতে পারেননি তিনি।
সেই ম্যাচের কথা স্মরণ করে তিনি বলেন, 'ম্যাচটি আমার জন্য স্পেশাল ছিল। কারণ অধিনায়ক হিসেবে সেটা আইপিএলে আমার প্রথম ম্যাচ ছিল এবং মনে আছে সেই সময় রমজান ছিল। ভোর ৩টায় আমি সেহরির জন্য উঠেছিলাম। আমি তখন আশিস নেহরার একটি ম্যাসেজ পেলাম। লিখা ছিল 'খান সাহেব তৈরি হয়ে যান, আপনাকে নেতৃত্ব দিতে হবে। হার্দিক সম্ভবত খেলতে পারবে না কারণ সে অসুস্থ।' আমি চাপ এবং উত্তেজনা দুটোই অনুভব করছিলাম। এটা স্বপ্নের মতো ছিল।'
এক সময় আফগানস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন রশিদ। তবে আইপিএলে নেতৃত্ব দেয়া ভিন্ন অভিজ্ঞতা ছিল রশিদের। টসের সময় কী বলবেন সেই কথা ভেবে দুই চোখের পাতা এক করতে পারছিলেন না তিনি। এবার সেই সময়ের কথাই স্মৃতিচারণ করলেন রশিদ।
তিনি বলেন, 'আমি আফগানিস্তান থেকে এসেছি। কারণ আমি ভারতে আইপিএলের একটি দলের নেতৃত্বে থাকবো। যেই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়তে চেয়েছিলাম তখনই সবকিছু যেন চোখে ভাসছিল। আমি ভাবছিলাম টসের সময় কী কী বলব। যদিও আগে আমি আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু আইপিএলে নেতৃত্ব দেয়া ভিন্ন অভিজ্ঞতা।'
এবারের আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচে গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। হ্যাটট্রিক করেও এই ম্যাচে গুজরাটকে জেতাতে পারেননি তিনি। ম্যাচ শেষ করেছিলেন ৩৭ রানে ৩ উইকেট নিয়ে। শেষ ওভারে রিঙ্কু সিংয়ের অয়াচ ছক্কায় গুজরাট ম্যাচ হেরে যায় ৩ উইকেটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live