ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আফগান টেস্টে ফিরা নিয়ে মুখ খুললেন তাসকিন
বাংলাদেশ ক্রিকেটে তিন ফরম্যাটে খেলার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট দিয়ে আবারও দলে ফিরতে চান বাংলাদেশের আক্রমনাত্মক প্রেসার সকিন আহমেদের।
দেশ সেরা এই পেসার তাসকিন পিঠের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। কিছুদিন আগে ফুল রান আপে বোলিং শুরু করেছেন তিনি। ইনজুরির কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের মাটিতে একই প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করেছেন তাসকিন।
তাসকিন জানান, এই মুহুর্তে পরিশ্রম বেশি হলেও কোনো অস্বস্তিবোধ করছেন না। যত দ্রুত সম্ভব জাতীয় দলে ফিরতে এটি তাকে আত্মবিশ্বাস দিচ্ছে।
মঙ্গলবার (২৩ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের পর তাসকিন বলেন, ‘শারীরিক অবস্থা এখন ভালো আছে। বোলিং শুরুর পর আমি চারটি সেশন শেষ করেছি এবং ধীরে ধীরে কাজের চাপ বাড়িয়েছি। এটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে এবং কোনো সমস্যায় পড়িনি।’
তিনি আরও বলেন, ‘আমি আশা করি আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবো। দেখা যাক কি হয়। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।’
তিন ফরম্যাটে খেলার লক্ষ্যে কাজের চাপ সামলাতে ফিটনেসের উপর জোর দিয়েছেন তাসকিন। তাসকিন বলেন, ‘বিশ্বের অনেক পেসার আছেন যারা ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলছেন। বড় ইস্যু হচ্ছে ফিটনেস। ফিটনেসের সেরা পর্যায়ে থাকতে হবে আপনাকে। আপনার শরীরের যত্ন নিতে হবে। নয়তো তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া কঠিন। হয়তো আমি ভালো অবস্থায় নেই। এজন্য আমি নিয়মিত ইনজুরিতে পড়ি। নিজেকে যতটা সম্ভব ফিট রাখার চেষ্টা করছি। আমি সুপার ফিট হবার জন্য কঠোর পরিশ্রম করছি।’
দুই পর্বে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আফগানিস্তান। প্রথম পর্বে একটি টেস্ট খেলবে আফগানরা। যা শুরু হবে ১৪ জুন। জুলাই মাসে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ করে আবারও বাংলাদেশ সফরে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live