ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আসন্ন বিশ্বকাপে ভারতে দল পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন পিসিবি প্রধান
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি সবচেয়ে বড় ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপে ভারতে দল পাঠানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্তকেই গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বর্তমান পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি। সরকার নিরাপত্তা নিশ্চিত করে সিদ্ধান্ত দিলে, পাকিস্তান দলের বিশ্বকাপ খেলতে ভারত যেতে কোন আপত্তি নেই বলে জানান এই পিসিবি সভাপতি।
এরই মধ্যে কেউ বলছেন, দল পাঠানো উচিৎ, কেউ বা আবার দল না পাঠানোতেই সমর্থন দিচ্ছেন। তবে, এই বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে আদতে পাকিস্তান দল যাবে কিনা তার নির্দিষ্ট কোন সিদ্ধান্তে আসতে পারেনি পিসিবি। এর মাঝেই ভারতে দল পাঠানো নিয়ে নতুন আরেক কথা বললেন পিসিবি বস।
আসন্ন এশিয়া কাপে খেলা নিয়ে ভারত-পাকিস্তান বৈরিতার কথা সবারই জানা। দুই দেশই নিজেদের অবস্থানে অটল। তবে, ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলেও, অক্টোবরে পাকিস্তান দলকে ভারতে পাঠানোর ব্যাপারে সমর্থন দিচ্ছেন সাবেকরা।
কদিন আগেই ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দল পাঠানোর কথা বলেছিলেন শহীদ আফ্রিদি। তার মতে, ভারতের মাটি থেকে পাকিস্তান যদি বিশ্বকাপ ট্রফি জিতে আসতে পারে, তাহলে ওটাই হবে ভারতের জন্য সবচেয়ে বেশি অপমানের। এমনকি তাদের হারিয়ে শিরোপা জয়টা হবে তাদের ‘গালে চড় মারার’ সমতুল্য। নাজাম শেঠি দল পাঠানো নিয়ে কেন এতো দ্বিধায় ভুগছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
তবে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আফ্রিদির প্রশ্নের উত্তর দিয়েছেন পিসিবি বস। দল যাওয়ার বা না যাওয়ার ব্যাপারে দুদেশের সরকারের সিদ্ধান্তকেই গুরুত্ব দেয়া হবে বলে জানান তিনি।
পিসিবি চেয়ারম্যান বলেন, 'বিশ্বকাপে খেলতে যাওয়ার সিদ্ধান্ত শহীদ আফ্রিদি, জয় শাহ বা আমার নয়। ভারত দলের সিদ্ধান্ত ভারত সরকারের হাতে, আর পাকিস্তান দলের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের হাতে। পাকিস্তান সরকার যদি বলে, আমাদের দল ভারত গিয়ে বিশ্বকাপ খেলবে, তাহলে আমরা অবশ্যই সেখানে খেলতে যাবো।' তবে, ক্রিকেটের সৌন্দর্য রক্ষার্থে দুদেশের মধ্যে চলমান এ সমস্যার দ্রুত সমাধান চান ক্রিকেটপ্রেমীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live