ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ নিলামের আগেই সরাসরি দল পেলেন সাকিব
বাংলাদেশ টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএলে) দল পেয়েছেন বলে জানা যায়। এই আসরের নিলামের আগে সরাসরি চুক্তিতে টাইগার এই তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স।
তবে এর আগে সাকিবসহ আরও কয়েকজন বাংলাদেশি তারকা ক্রিকেটারের নাম টুর্নামেন্টটির ড্রাফটে তোলা হয়। এমনটাই জানান এলপিএল কত্তেইপক্ষ কর্তৃপক্ষ।এবারের আসরে সবমিলিয়ে পাঁচটি দল অংশগ্রহণ করবে। এবারের অংশগ্রহণকারী পাঁচটি দল হল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
এলপিএলে সুত্রে জানা যায় যে আগামী মাসে এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে সব দলই তারকা ক্রিকেটারদের দলে ভেড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। তারই ধারাবাহিকতায় আগেই সাকিবকে দলে টেনেছে গল। এদিকে ক্যান্ডি ফেলকন্সে নাম লিখিয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
এলপিএলের চতুর্থ আসর পর্দা উঠবে ৩০ জুলাই। কলম্বো ও ক্যান্ডি- এই দুটি ভেন্যুতে এলপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ আগস্ট। গত ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখানোর সুযোগ ছিল। নিবন্ধন শেষে সব ক্রিকেটারকে নিয়ে ড্রাফট অনুষ্ঠিত হবে ৪ জুন।
প্রতিটি দলে ৬ জন করে বিদেশি ক্রিকেটার দলভুক্ত করা যাবে। তবে সাকিব দল পেলেও পুরো আসর খেলতে পারবেন না। জুনে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। খেলবে একটি টেস্ট এবং দুইটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। ফলে সাকিব দল পেলেও শুধু শুরুর দিকেই খেলতে পারবেন এই টুর্নামেন্টে।
বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও নামিবিয়ান ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে ড্রাফটে ওঠা ক্রিকেটারদের তালিকায়।
সাকিব ছাড়াও ঝাফনা কিংসে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডেভিড মিলার। পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। এই সুপারস্টার কলম্বো স্ট্রাইকর্সের হয়ে খেলবেন। এছাড়া তারকা কুশল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার হয়ে।
এই তালিকায় আরও আছেন ম্যাথু ওয়েড, শন মার্শ, ডার্সি শর্ট, উসমান খাজা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির, তাবরাইজ শামসি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, ওয়াহাব রিয়াজ, পল স্টার্লিং, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সেইফার্ট, ড্যারিল মিচেল, ডগ ব্রেসওয়েল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো ও জেরার্ড ইরাসমাসরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live