ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
মিরপুর টেস্টে থাকছে না সাকিব, নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন বিসিবি
আগামী মাসের ১৪ ঘরের মাঠে দারুন ফর্মে থাকা আফগানিস্তানের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে নামবে লাল সবুজের দল বাংলাদেশ। তবে মিরপুরে এই টেস্টে টাইগারদের দলে থাকছে না দলের নিয়িমিত অধিনায়ক। ইনজুরির কারনে থাকতে হবে দলের বাহিরে।
সেই কারনে এই ম্যাচে নেতৃত্ব কে দেবেন তা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। কেননা আগেই জানা গেছে দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। স্বাভাবিকভাবেই কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।
তবে এই সমস্যা সমাধানে অবশ্য বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা জানি, সহ-অধিনায়কই হবে অধিনায়ক। এছাড়া অন্য খবর জানা নেই।’
গত সোমবার নানা বিষয় নিয়ে বৈঠকে বসেছিল বিসিবির নির্বাচকরা। অনেকেরই ধারণা, গতকালের বৈঠকে ১৪ জুন মিরপুর টেস্টের জন্য দ্রুত দল ঘোষণা করবে বিসিবি। অবশ্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দল ঘোষণার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
নান্নুর পাল্টা প্রশ্ন, ‘এত আগে কেন দল ঘোষণা হবে? ক্যাম্প শুরু হওয়ার আগে দেব।’ প্রধান নির্বাচক বলেন, তামিমদের অনুশীলন শুরু ২৯ মে। দল ঘোষণা হতে পারে ২৮ মে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা গেল, টেস্ট সামনে রেখে লাল বলের ক্যাম্প হলেও দলে থাকা সাদা বলের ক্রিকেটাররাও যোগ দেবেন অনুশীলনে। তবে তাঁরা অনুশীলন করবেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী নিজেদের মতো।
গতকাল সভায় শুধু জাতীয় দলই নয়; নির্বাচকেরা আলোচনা করেছেন জুনের ইমার্জিং কাপ, সেপ্টেম্বরের এশিয়ান গেমস ও বাংলাদেশ ‘এ’ দল নিয়েও।
সাকিব আল হাসান চোটে পড়ায় প্রশ্ন উঠেছে আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? নান্নু বলছেন, ‘আমরা জানি, সহ-অধিনায়কই হবে অধিনায়ক। এ ছাড়া অন্য খবর জানা নেই।’ নান্নুর কথায় পরিষ্কার, সব ঠিক থাকলে আফগানদের বিপক্ষে টেস্টে সাকিবের জায়গায় সহ-অধিনায়ক লিটন দাসই অধিনায়কত্ব করবেন ৷
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live