ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আইপিএলে এই রেকর্ড একমাত্র ওয়ার্নারের-ই
এবারের আইপিএলের আসর থেকে আগেই ছিটকে পড়েছিল আসত্রের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালস। গত ২০ মে শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে আসরে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নেমেছিল ওয়ার্নারের দলটি। নিয়মরক্ষার ম্যাচেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি ডেভিড ওয়ার্নারের দল।
সেই ম্যাচেও দল জয়ের বন্দরে পৌঁছাতে না পারলেও নিজের ব্যক্তিগত রেকর্ডের খাতা ভারী করেছেন দিল্লি অধিনায়ক ওয়ার্নার। সেই ম্যাচে চেন্নাইয়ের দেওয়া ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। ৭ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংসটি ছিল চলতি মৌসুমে তার সর্বোচ্চ।
চেন্নাইয়ের বিপক্ষে ৮৬ রানের এ ইনিংসের সুবাদে এবারের আইপিএলে ওয়ার্নারের রানসংখ্যা দাঁড়িয়েছে ৫১৬। আসরের বিদেশী বাঁহাতি এই ব্যাটার এ নিয়ে সপ্তমবার আইপিএলের এক মৌসুমে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করলেন।
বিদেশি তো বটেই, আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদেরও কারো এমন কীর্তি নেই। এমনকি লিগটিতে ছয় হাজারের বেশি রান করা বিরাট কোহলি, শিখর ধাওয়ান বা রোহিত শর্মার মতো ব্যাটসম্যানরাও এই রেকর্ড গড়তে পারেননি।
ওয়ার্নার এবারসহ আইপিএলের মোট ১৪টি মৌসুম খেলেছেন। এর মধ্যে ৫০০-এর বেশি রান করেছেন যথাক্রমে ২০১৪ (৫২৮ রান), ২০১৫ (৫৬২ রান, আসরের সর্বোচ্চ), ২০১৬ (৮৪৮ রান), ২০১৭ (৬৪১ রান, আসরের সর্বোচ্চ), ২০১৯ (৬৯২ রান, আসরের সর্বোচ্চ), ২০২০ (৫৪৮ রান) ও ২০২৩ সালে (৫১৬ রান)।
সব মিলিয়ে ১৭৬ ইনিংসে ৪১.৫৩ গড়ে ৬ হাজার ৩৯৭ রান করেছেন ওয়ার্নার। ১৩৯.৯১ স্ট্রাইকে আইপিএলে ৬১টি হাফসেঞ্চুরি এবং চারটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live