ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শেষরক্ষা হলো না রিঙ্কুর ব্যাটেও, রুদ্ধশ্বাস ম্যাচে ১ রান কাল হয়ে দাঁড়াল কলকাতার
আই আসরের প্লে-অফে যেতে সহজ ছিলো সমীকরণ। ইডেন গার্ডেন্সে এসে কলকাতা নাইট রাইডার্সকে হারাতে হবে। তাহলেই জায়গা করে নেওয়া যাবে আইপিএলের ১৬ তম আসরের শেষ চারে। অন্য কোনো দলের ফলাফলের দিকে নজর রাখতে হবে না তখন। আর হারলে জটিল হয়ে যাবে অঙ্ক। তখন চোখ রাখতে হবে রবিবারের বেঙ্গালুরু বনাম গুজরাত এবং মুম্বই বনাম সানরাইজার্স লড়াইয়ের দিকে।
নিজেদের ভবিতব্য অন্যের হাতে ছাড়তে চাইছিলেন না ক্রুণাল পান্ডিয়ারা। মোহনবাগানের সবুজ-মেরুন গায়ে চাপিয়ে কলকাতার মাঠে কলকাতা বধের কঠিন কাজটা করে দেখালো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। এর আগের বছর এই মাঠেই রজত পতিদারের শতরানের সামনে মুখ থুবড়ে পড়েছিলো সুপারজায়ান্টসদের খেতাব জয়ের স্বপ্ন। এলিমিনেটর থেকেই বাইরের রাস্তা দেখতে হয়েছিলো।গতকাল সেই মাঠেই শেষ চারের যোগ্যতা অর্জন করলো তারা।
টসে জিতে প্রথম প্রতিপক্ষ লক্ষ্ণৌকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন কলকাতা অধিনায়ক নীতিশ রানা। হর্ষিত রানা, বৈভব আরোরাদের সৌজন্যে শুরুতেই সুপারজায়ান্টসদের বাগে পেয়েছিলো কলকাতা। কিন্তু চাপ কাটানোর কাজটা করেন নিকোলাস পুরান। ক্যারিবিয়ান তারকা ৩০ বলে ৫৮ রান করে লক্ষ্ণৌর বড় ইনিংসের ভিত গড়ে দেন। আয়ুষ বাদোনি ২১ বলে ২৫ রান করেন। সুপারজায়ান্টসরা থামে ১৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে রয় ও ভেঙ্কটেশের ওপেনিং জুটি শুরুটা ভালো করেছিলো কলকাতার হয়ে। ৬১ রান যোগ করেন তাঁরা। মিডল অর্ডারের ব্যর্থতায় ব্যাকফুটে চলে যায় নাইট বাহিনী। লোয়ার অর্ডারে নেমে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেন রিঙ্কু সিং। ৩৩ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না তিনিও। ১ রানে ম্যাচ হেরে মরসুম শেষ করলো নাইটরা।
ইডেন থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই অবস্থিত মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। বাঙালির শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠানকে গতকাল সম্মান জানিয়ে গেলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। তাদের হাত ধরেই আইপিএলে পা রাখলো আবেগের সবুজ-মেরুন। কলকাতার আবেগকে কাছে টানতে নিজেদের জার্সির রঙে বদল এনেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। নিজেদের চেনা নীল জার্সি ছেড়ে আজকের ম্যাচের জন্য বিশেষ সবুজ-মেরুন জার্সি সামনে গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন ক্রুণাল পান্ডিয়ারা। কলকাতার সবুজ-মেরুন জনতার একটা বড় অংশের সমর্থন’ও গতকাল ছিলো লক্ষ্ণৌর সঙ্গেই।
প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা অধিনায়ক নীতিশ রানা। শুরুটা ভালোই করেছিলো নাইট বাহিনী। গতকাল কাইল মেয়ার্স বা দীপক হুডা নয়, ক্যুইন্টন ডি ককের সাথে ইনিংসের সূচনা করতে করণ শর্মাকে পাঠিয়েছিলো লক্ষ্ণৌ। রান পেলেন না তিনি। হর্ষিত রানার বলে আউট হলেন ৩ রান করেই। এরপর বৈভব আরোরার গতিতে পরাস্ত হতে দেখা গেলো প্রেরক মাঁকড়কে। হর্ষিত রানার হাতেই ক্যাচ দেন তিনি। মুম্বইয়ের বিরুদ্ধে লক্ষ্ণৌর জয়ের নায়ক মার্কাস স্টয়নিসকে খাতাই খুলতে দেন নি বৈভব। ৩ বলে ০ করেন তিনি।
নাইট বোলারদের ফাঁসে আটকা পড়ে ছটফট করছিলো লক্ষ্ণৌ ইনিংস। সেই নাগপাশের বাঁধনমুক্ত করলেন নিকোলাস পুরান। কঠিন উইকেটে ঝড় তুলতে দেখা গেলো পুরানকে। এর আগেও বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৯ বলে ৬২ করেছিলেন তিনি। গতকাল ইডেনেও খেললেন ৩০ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস। ৪টি চার এবং ৫টি ছক্কা মারেন পুরান। প্রায় ১৯৫ স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসটি লক্ষ্ণৌর ওপর থেকে চাপ কমিয়ে দেয় অনেকগুণ। পাশাপাশি উইকেট আঁকড়ে আয়ুষ বাদোনির ২১ বলে ১৫ রানের ইনিংসও সুবিধা করে দেয় তাদের। শেষমেশ ২০ ওভারে রান পৌঁছায় ১৭৬ এ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live