ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
‘বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে’
ভারত-পাকিস্তানের মধ্য বিতর্কটা অনেক দিন ধরেই চলছে, এখনো কোনো সমাধান হয়নি। এশিয়া কাপ ক্রিকেট খেলতে পাকিস্তানে দল পাঠাতে চায় না ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যে হাইব্রিড এশিয়া কাপের প্রস্তাব দিয়েছে, সেটাতেও ‘হ্যাঁ’ বলছে না এই ভারত। ভারত সব সময় যেন পাকিস্তানকে কোনঠাসা করে রেখে দিয়েছে।
হাইব্রিড এশিয়া কাপ মানে, টুর্নামেন্টটা পাকিস্তানেই হবে, কিন্তু ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে। ভারতের এই অনড় অবস্থানের কারণে পিসিবিও নানা ভাবে হুমকি দিয়েছে, ভারত এশিয়া কাপ নিয়ে পাকিস্তানের প্রস্তাব না মানলে তারাও ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না।
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক শহীদ আফ্রিদি এ বিষয়ে দিয়েছেন ভিন্ন মত। তাঁর কথা—ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তান যদি স্বাগতিকদের হারায় এবং বিশ্বকাপ জেতে, এটাই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি পিসিবির বড় জবাব।
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদি পিসিবিকে ভারতে দল পাঠানোর পরামর্শ দিয়েছেন। বলেছেন, ম্যানেজমেন্টের খেলোয়াড়দের এভাবে বোঝানো উচিত যে—তোমরা ভারতে খেলতে যাও এবং শিরোপা জিতে এসো। আফ্রিদির মতে, এটাই হবে বিষয়টির ইতিবাচক ও বুদ্ধিদীপ্ত সমাধান।
পাকিস্তানের ওয়েব পোর্টাল ক্রিকেটপাকিস্তান ডটকমকে আফ্রিদি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে আর বলে যাচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না। বিষয়টি তাদের সরলভাবে দেখা উচিত এবং বুঝতে হবে যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটাকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত।’
আফ্রিদি এরপর যোগ করেন, ‘ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।’
৪৬ বছর বয়সী আফ্রিদি খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন, ‘ভারতে যাও, ভালো ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনো জায়গায় গিয়ে জিততে পারি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live