ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সুচির সম্ভব্য তারিখ ঘোষণা
আর মাত্র কয়েক মাস বাকি আছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি সবচেয়ে বড় আয়োজন ওয়ানডে বিশ্বকাপের। তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেট পাড়া নানাজনের প্রশ্ন কবে জানা যাবে বিশ্বকাপের সময়সূচি। ভারতের মাটিতে হওয়া আসন্ন এই বিশ্বকাপ নিয়ে আইসিসি এখনো কোন চূড়ান্ত সূচি ঘোষণা করল।
ধারণা করা হচ্ছে, আগামী ২৭ মে চূড়ান্ত হতে পারে ওয়ানডে বিশ্বকাপের সূচি। এ দিন প্রকাশ করা হতে পারে টুর্নামেন্টের ভেন্যুগুলোর পূর্ণাঙ্গ তালিকাও। বিশ্বকাপকে সামনে রেখে এক জরুরি সভায় বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যেখানে আলোচনার অন্যতম এজেন্ডা আসন্ন এশিয়া কাপ।
ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এতো জটিলতা এর আগে কখনও দেখেনি ক্রিকেট বিশ্ব। টুর্নামেন্টের আর বেশি বাকি নেই। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি ভেন্যু। পূর্ণাঙ্গ সূচির তো প্রশ্নই ওঠে না।
জটিলতা এখানেই শেষ নয়। রাজনৈতিক বৈরিতা আর এশিয়া কাপ ইস্যুতে ভারতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। উল্টো তারা খেলতে চান নিরপেক্ষ ভেন্যুতে।
এসব বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে আর বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা চূড়ান্ত করতে জরুরি এক সভায় বসতে যাচ্ছে বিসিসিআই। তারিখ চলতি মাসের ২৭ মে।
যেখানে মূলত হবে পাঁচটি এজেন্ডা নিয়ে আলোচনা। সবার আগে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে চায় বিসিসিআই। আর আসরের শুরু থেকে বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, দলগুলোর আতিথ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বিসিসিআই। পাঁচটি এজেন্ডা বাস্তবায়নের জন্য তৈরি করা হবে রূপরেখা।
এছাড়া এ দিন এশিয়া কাপ নিয়ে নিজেদের অবস্থান জানান দিতে পারে বিসিসিআই। যদিও ইঙ্গিত মিলেছে কিছুতেই পাকিস্তানে খেলতে যাবে না ভারত। আর যদি তাই হয়, তবে টুর্নামেন্ট নিয়ে তাদের পরিকল্পনা কি? হয়তো সে বিষয়েও একটি ধারণা পাওয়া যাবে।
এ দিকে গতবার ফাইনালে গিয়েও টেস্ট চ্যাম্পিয়নশিপ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে এবার সেই ঘটনার পুনরাবৃত্তি চায় না বোর্ড। খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে ঘোষণা করা হতে পারে বড় ধরনের আর্থিক পুরস্কার। টেস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে ২৩ মে প্রথম ধাপে দেশ ছাড়বে টিম ইন্ডিয়া। ওভালে ৭ জুন থেকে ১২ জুলাই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live