ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ইনজুরিতে পড়া সাকিব কবে মাঠে ফিরবেন, জানাল বিসিবি
ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে ডান হাতের আঙুলের ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। এই কারণে সদ্য শেষ হওয়া আয়ারল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামতে পারেননি টি-২০ ও টেস্ট অধিনায়ক। অন্তত পাঁচ-ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তাই টাইগার অলরাউন্ডার সাকিব আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে দলের সাথে মাঠে নামতে পারবে না বলে জানা যায়। তবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজে সাকিবকে পাওয়ার আশার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গতকাল ১৯ মে শুক্রবার বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাকিবের চোটের প্রসঙ্গে বলেছেন, ‘সাকিব বিশ্রাম চায় কিনা এমন কোন আলোচনা হয়নি। ইনজুরি থেকে তার সেরা উঠতে ছয় সপ্তাহ লাগবে। টেস্ট সিরিজ (আফগানিস্তান) সে মিস করবে।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে আগামী ১৪ জুন। এরপর ভারতে সফরে চলে যাবেন রশিদ খান, হাসমতউল্লাহ শাহেদিরা। ওই সিরিজ শেষ করে ৫ জুলাই থেকে চট্টগ্রাম ও সিলেটে সাদা বলের সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান।
সাদা বলের সিরিজে সাকিবকে পাওয়ার বিষয়ে নান্নু বলেছেন, ‘ওয়ানডে সিরিজের আগে যেহেতু কিছু সময় আছে, ঈদুল আযহার পরে ম্যাচ হবে, আমরা আশা করছি সে ওয়ানডে দলে ফিরবে।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল চলে যাবে চায়ের দেশ সিলেটে। সেখানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচের টি-২০ সিরিজ হবে ১৪ ও ১৬ জুলাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live