ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
নানা নাটকীয়তা শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল
দেশের মাটিতে য়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল বাংলাদেশ 'এ' দল। এক দিন আগে বিনা উইকেটে ৫ রান করে খেলা শেষ করেছিল বাংলাদেশ দল। ম্যাচের চতুর্থ দিন অবশ্য যথা সময়ে তারা মাঠেই নামতে পারেনি। তবে শেষমেশ বাংলাদেশ-উইন্ডিজের ম্যাচের ভাগ্য গড়ায় ড্রা দিয়ে।
বাংলাদেশ-উইন্ডিজের এই ম্যাচে নানা নাটকিয়তা দেখা যায়। বৃষ্টির কারণে প্রথম সেশনের খেলা পরিত্যক্ত হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর বাংলাদেশের রান বাড়িয়েছেন সাদমান ইসলাম। তিনি দারুণ এক হাফ সেঞ্চুরি করে দলকে কিছুটা স্বস্তি দেন। তবে নিয়মিত উইকেট হারিয়ে শেষ বিকেলে হারের শঙ্কায় পড়েছিল দলটি।
যদিও সেখান থেকে দলকে উদ্ধার করেছেন জাকের আলি ও রিশাদ হোসেন। তাদের কল্যাণেই প্রথম আনঅফিসিয়াল টেস্টে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ৪২৭ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ।
জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলারদের দাপটে ২৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ফলোঅনে পড়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দিনের প্রথম ওভারের ৬ বল খেলে শূন্য রানে আউট হন ওপেনার জাকির হাসান।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। তৃতীয় উইকেটে সাদমান ও মাহমুদুল হাসান জয় যোগ করেন ৬৬ রান। তাদের জুটি ভেঙেছেন গুড়াকেশ মোতি। ৪২ বলে ২০ রান করে ফিরেছেন মাহমুদুল।
এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস। ৩৮ রানের মধ্যেই বাংলাদেশ হারায় আরও ৪ ব্যাটারকে। একপ্রান্ত আগলে রাখা সাদমান আউট হন ৯০ বলে ৬৪ রান করে। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৮ বলে ৯ রান।
নাইম হাসান ও তানজিম হাসান ফিরে গেলে ইনিংস হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। ১৩২ রানে ৭ উইকেট হারানো দলকে শেষ পর্যন্ত পথ দেখিয়েছেন জাকের ও রিশাদ। ৬৭ বলে ৩৬ রান করে জাকের ও ২০ রান করে রিশাদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live