ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এসিসির সেই প্রস্তাব প্রস্তাবে রাজি হয়নি বিসিবি
চলতি বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল এবারের এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন এশিয়া কাপ। এই আসরে এমনিতে স্বাগতিক ছিল পাকিস্তান। কিন্তু দেশটির সঙ্গে ভারতের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাদের ওখানে খেলা হওয়া কঠিন বলে জানিয়েছে। এজন্য এখনও ভেন্যুও চূড়ান্ত হয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও আছে আলোচনায়।
এই বিষয় নিয়ে পাকিস্তান ইতোমধ্যেই একটি বিকল্প প্রস্তাবনা নিয়ে হাজির হয়েছে। এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে দিয়ে বাকিগুলো আয়োজন করতে চায় পাকিস্তানেই। যদিও এ প্রস্তাবে রাজি নয় বাকি দেশগুলো। বৃহস্পতিবার বিশেষ চাহিদা সম্পন্ন ক্রিকেটারদের নিয়ে আয়োজিত একটি টুর্নামেন্টের ফাইনাল শেষে এ বিষয়ে কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি। তবে হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুইটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। ’
হাইব্রিড মডেলের এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কাও রাজি নয় বলে জানা গেছে। তখন আরব আমিরাতে প্রচণ্ড গরম থাকে, বিশ্বকাপের ঠিক আগে এমন জায়গায় খেললে ক্রিকেটারদের ইনজুরির সম্ভাবনা দেখছে তারা। বিসিবি সভাপতি জানিয়েছেন, আয়োজক হওয়ার প্রস্তাব পেলেও রাজি হননি তারা। শ্রীলঙ্কাতে আয়োজনের সম্ভাবনাই বেশি দেখছেন পাপন।
তিনি বলেন, ‘একটা দেশ হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে খুব সম্ভব, সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে।
আর খেলা হবে ওয়ানডে, টি-টোয়েন্টি হলে আমরা একটা সুযোগ নিতে পারতাম। ওয়ানডেতে আমার মনে হয়, ওই সময়টায় খেলানো সম্ভব হবে না। সেজন্য আমাদেরকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা বলেছি, ওই সময়টায় সম্ভব না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live