ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
‘বাবার জন্য খেলছিলাম’
গতকাল ১৬ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে ৬৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই-লখনউ। আইপিএলে এই ম্যাচ জিততে শেষ দুই ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রয়োজন ছিল ৩০ রান। দলের অন্যতম তারকা নাভিন উল হকের এক ওভারে ১৯ রান নিয়ে কঠিন সমীকরণ প্রায় মিলিয়ে ফেলেছিলেন টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন। তবে শেষ ওভারে গিয়ে ১১ রানের সমীকরণ মেলাতে দেননি মহসিন খান। গ্রিনকে ব্যাক অব লেংথ ডেলিভারি দিয়ে ২০তম ওভারটা শুরু করেছিলেন বাঁহাতি এই পেসার।
এরপর স্লোয়ার, লেংথ ডেলিভারি, দুর্দান্ত ইয়র্কারের সঙ্গে বুদ্ধিদীপ্ত বোলিংয়ে সেই ওভারে দিয়েছেন মোটে ৫ রান। মহসিনের এমন দারুণ বোলিংয়ে ৫ রানের জয় পায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তাতে মুম্বাইকে সরিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। শেষ ওভারে দলকে জিতিয়ে অসুস্থ বাবাকে জয় উৎসর্গ করলেন মহসিন।
এদিন আগে ব্যাটিং করে মার্কোস স্টইনিসের ৪৭ বলে অপরাজিত ৮৯ আর ক্রুনাল পান্ডিয়ার ৪৯ রানের সুবাদে ১৭৭ রানের পুঁজি পায় লক্ষ্ণৌ। এমন লক্ষ্য তাড়ায় শুরুটা বেশ ভালো করেছিলেন মুম্বাইয়ের দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছিলেন ৯০ রান।
রোহিত বিদায় নেয়ার পর ৫৭ বলে মুম্বাইয়ের প্রয়োজন ছিল ৭৮ রান। হাফ সেঞ্চুরির পর ইশান আর শুরুতেই সুর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরারা ফিরলেও কঠিন হয়ে উঠে সমীকরণ। শেষ পর্যন্ত শেষ ওভারের ১১ রানের সমীকরণ মেলাতে না পেরে হারতে হয় মুম্বাইকে।
এদিকে চোট কাটিয়ে লম্বা সময় পর ফিরে আগে ম্যাচে ৩ ওভারে ৪২ রান দিয়েছিলেন মহসিন। তবুও তার উপর আস্থা হারায়নি লক্ষ্ণৌ। এদিন প্রথম দুই ওভারে ২১ দিলেও শেষ ওভারে তাকে নিয়েই বাজি ধরেন অধিনায়ক ক্রুনাল। মহসিনের দারুণ বোলিংয়ে সেই বাজি জিতেছে তারা। এমন বোলিং দেখে তার অসুস্থ বাবা খুশি হয়েছেন বলে ধারণা মহসিনের।
বাঁহাতি এই পেসার বলেন, ‘দুঃখজনকভাবে আমার বাবা হাসপাতালে ছিলেন। আইসিইউতে ছিলেন। গতকালই তিনি ছাড়া পেয়েছেন। ম্যাচটি আমি খেলছিলাম বাবার জন্য। বাবা হয়তো টিভিতে ম্যাচটি দেখছিলেন। তার জন্যই খেলছিলাম আমি। ১০ দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। আজকে আমার ওভারটি দেখে হয়তো তিনি হয়তো অনেক খুশি হয়েছেন।’
আগের ম্যাচে বাজে বোলিং করার পরও দল ভরসা রাখায় খুশি তিনি। মহসিন বলেন, ‘ভালো লাগছে যে দলের ভরসার প্রতিদান দিতে পেরেছি। আগের ম্যাচে বাজে বোলিং করার পরও এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে আমাকে। শেষ ওভারে বোলিং দেওয়া হয়েছে…। এক বছর পর খেলছি আমি। মাঝের সময়টায় ইনজুরিতে ছিলাম। সময়টা খুব কঠিন ছিল আমার জন্য। গতবছর যেভাবে বোলিং করেছিলাম, আজকে মনে হয়েছে যে ওভাবে করতে পেরেছি, এজন্যই আমি খুশি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live