ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আইসিসির দারুন চমকঃ পরিবর্তন করা হল ক্রিকেটের তিন নিয়ম
প্লেয়িং কন্ডিশনে বেশ কিছু পরিবর্তন এনেছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতের সাবেক ক্রিকেটার ও বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে পুরুষ ক্রিকেট কমিটি ও নারী ক্রিকেট কমিটির সুপারিশের পর প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন ঘোষণা করে সংস্থাটি।
প্লেয়িং কন্ডিশনের পরিবর্তনগুলো আগামী পহেলা জুন থেকে শুরু হওয়া ইংল্যান্ড-আয়ারল্যান্ড টেস্ট থেকে কার্যকর হবে। তিনটি নিয়ম হচ্ছে- সফট সিগন্যাল, হেলমেটস ও ফ্রি হিট।
সফট সিগন্যাল: এখন থেকে অন ফিল্ড আম্পায়ারকে কোন সফট সিগন্যাল দিতে হবে না। টিভি আম্পায়ারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধ্বান্ত জানাবেন অন ফিল্ড আম্পায়ার।
হেলমেটস: সবচেয়ে বেশি তিনটি ঝুঁকির কারণে আন্তর্জাতিক ক্রিকেটে হেলমেট পরিধান করা বাধ্যতামূলক করেছে আইসিসি।১. যখন ব্যাটাররা পেস বোলারের বল মোকাবেলা করবেন।
২. যখন উইকেটের খুব কাছ থেকে উইকেটরক্ষক কিপিং করবেন এবং
৩. যখন কোন ফিল্ডার ব্যাটারের খুব কাছে দাঁড়িয়ে ফিল্ডিং করবেন।
ফ্রি হিট: ফ্রি হিট থেকে স্ট্যাম্পে বল লাগলে সেটি দলের রানে যুক্ত হবে। ফ্রি হিট থেকে অন্য সব রানও যুক্ত হবে।
এ বিষয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘গত কয়েক বছর ধরে আগের ক্রিকেট কমিটির বৈঠকে সফট সিগন্যাল নিয়ে আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর কমিটি এই সিদ্ধান্তে একমত হয়েছে, সফট সিগন্যাল অপ্রয়োজনীয় এবং মাঝে মাঝে বিভ্রান্তিকরও। কারণ রিপ্লেতে ক্যাচের রেফারেলগুলো স্পষ্ট নাও হতে পারে।’
তিনি আরো বলেন, ‘সভায় আমরা খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও আলোচনা করেছি। যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমিটি সভায় তিন পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে হেলমেট পড়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live