ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
হঠাৎ করে দারুন সুখবর পেলেন জ্যোতি-ফাহিমা
ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নারী টি-২০ র্যাংকিংয়ে দারুন উন্নতি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও লেগ স্পিনার ফাহিমা খাতুনের।
গতকাল ১৬ মে মঙ্গলবার নারীদের টি-২০ র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই আইসিসি। যেখানে দারুণ সুখবর পেয়েছেন টাইগ্রেস ব্যাটার জ্যোতি ও স্পিনার ফাহিমা।
সদ্য সমাপ্ত শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ করেছে বাংলাদেশ নারী দল। এ সিরিজে ব্যাট হাতে ১১৩ রান করেন নিগার। প্রথম ম্যাচে ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ৬ উইকেটের দুর্দান্ত জয় পাইয়ে দেন তিনি।
নিগারের অধিনায়কোচিত ইনিংসে ৯ বছর পর লংকান মেয়েদের বিপক্ষে টি-২০তে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের দুই ম্যাচে ৭ ও ৩১ রান করেন নিগার। এতে চার ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি।
এদিকে সিরিজে বল হাতে ৫ উইকেট নেন ফাহিমা। ২৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তুর। বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়া সিরিজে ১০৩ রান করেন তিনি। দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন আতাপাত্তু।
ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা, বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live