ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শেষ ওভারে মুম্বাইকে হারিয়ে জায়গা কেড়ে নিল লক্ষ্ণৌ
মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ রানে হারিয়ে প্লে অফের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আসরের অন্যতম শক্তিশালী দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। গতকাল ১৬ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৬ তম আসরে ৬৩ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল এই দুই ফল। এই ম্যাচে আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রানের বড় পুঁজি নিশ্চিত করেছিল লক্ষ্ণৌ। জবাবে ভালো শুরু পেলেও ১৭২ রানের বেশি করতে পারেনি রোহিত শর্মার দল। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে মুম্বাইকে টপকে তিন নম্বরে উঠে এসেছে লক্ষ্ণৌ।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাইকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন দুই ওপেনার ইশান কিশান ও রোহিত। তারা দুজনেই যোগ করেছিলেন ৯.৪ ওভারে ৯০ রান। রোহিত আউট হয়েছেন ২৫ বলে ৩৭ রান করে। হাফ সেঞ্চুরি তুলে নিলেও ইনিংস বড় করতে পারেননি কিশান।
তিনি আউট হন ৩৯ বলে ৫৯ রান করে। এরপর দ্রুত সূর্যকুমার যাদব (৯ বলে ৭), নেহাল ওয়াধেরা (২০ বলে ১৬্ বিষ্ণু বিনোদ (৪ বলে ২) ফিরে গেলে জয় নিয়ে শঙ্কা তৈরি হয় মুম্বাইয়ের। শেষ পর্যন্ত টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন মিলেও জেতাতে পারেননি দলটিকে। ডেভিড ১৯ বলে ৩২ ও গ্রিন ৬ বলে ৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে লক্ষ্ণৌকে ভালো শুরু এনে দিতে পারেননি দীপক হুডা ও কুইন্টন ডি কক। হুডা আউট হন ৫ রান করে। ডি কক ফেরেন ১৬ রান করে। তিন নম্বরে নেমে রানের খাতাই খুলতে পারেননি প্রেরাক মানকাড। এরপর দলের হাল ধরেন ক্রুনাল পান্ডিয়া ও মার্কাস স্টইনিস।
স্টইনিস ও ক্রুনাল চতুর্থ উইকেটে যোগ করেন ৫৯ বলে ৮২ রান। ক্রুনাল ২৮ বলে ৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরলেও স্টইনিস নিকোলাস পুরানকে নিয়ে পঞ্চম উইকেটে ২৪ বলে ৬০ রান যোগ করে লক্ষ্ণৌকে বড় পুঁজিতে নিয়ে যান।
স্টইনিস শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলে। ৮ বলে ৮ রান করে অন্যপ্রান্তে প্রায় দর্শক হয়েছিলেন পুরান। মুম্বাইয়ের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন জেসন বেহরেনড্রফ। একটি উইকেট পান পিযুষ চাওলা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live