ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
শেষ চারে যেতে লক্ষ্ণৌ বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলেন মুম্বই
আইপিএলের ১৬ তম আসরে আজ ১৬ মে ৬৩ তম ম্যাচে তিন বনাম চারের যুদ্ধ। অনেকখানি পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক করে তিন নম্বরে জায়গা করে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত কয়েকটি ম্যাচে অসাধারণ পারফর্ম করতে দেখা গিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। আর লক্ষ্ণৌর ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ উলটো।
তারা শুরুটা ভালো করেছিলো। কিন্তু অফ ফর্ম, অধিনায়ক কে এল রাহুলের চোটের মত নানা ব্যাপারে বিধ্বস্ত অবস্থার মুখে বর্তমানে তারা। গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতে প্লে-অফের লড়াইতে টিকে আছে তারা। ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে চার নম্বরে। আজকে জিতলে টানা দ্বিতীয় মরসুমে শেষ চারে জায়গা করে নেওয়ার দিকে এগোনো সুযোগ থাকবে তাদেরও। হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুল চোটের কবলে পড়ে ছিটকে গিয়েছেন গোটা টুর্নামেন্ট থেকেই। ওপেনিং-এ তাঁর শূন্যস্থান পূরণ করতে আজ ফের দেখা যাবে ক্যুইন্টন ডি কক’কে। গত কয়েকটি ম্যাচে কাইল মেয়ার্সের সাথে ডি ককের ওপেনিং জুটি বেশ ভালো পারফর্ম করেছে। দক্ষিণ আফ্রিকার তারকা ইতিমধ্যে একটি অর্ধশতকও করেছেন। আজ মুম্বইয়ের বিরুদ্ধেও তাঁর ব্যাটে রান চাইবেন লক্ষ্ণৌ সমর্থকেরা। আগের দিন প্রেরক মাঁকড় সানরাইজার্সের বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন।
আজকে নজর থাকবে তাঁর দিকেও। মুম্বইয়ের বিরুদ্ধে সুপারজায়ান্টসদের মূল ব্যাটিং ভরসা হতে চলেছেন মার্কাস স্টয়নিস এবং নিকোলাস পুরান। দুই বিদেশীই চলতি মরসুমে বেশ কিছু ধুন্ধুমার ইনিংস খেলেছেন। মুম্বইয়ের দুর্বল ডেথ বোলিং-এর ফায়দা তুলে লক্ষ্ণৌকে এগিয়ে দিতে পারেন তাঁরা। একানা স্টেডিয়ামের পিচে সাহায্য পান স্পিনাররা। সেই কথা মাথায় রেখেই অমিত মিশ্র, রবি বিষ্ণোইদের সাথে অতিরিক্ত স্পিনার হিসেবে খেলানো হতে পারে স্বপ্নীল সিং’কে। ব্যাটে-বলে আজ গুরুত্বপূর্ণ হতে চলেছে অধিনায়ক ক্রুণাল পান্ডিয়ার পারফর্ম্যান্সও।
মরসুমের শুরুটা যেভাবে করেছিলো মুম্বই, সেখান থেকে বর্তমানে তৃতীয় স্থানে উঠে আসার কাহিনীটা বেশ চমকপ্রদ। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এখনও পর্যন্ত রানের সুনামি দেখা যায় নি। প্লে-অফের ঠিক আগে ব্যাটিং ফর্ম ফিরে পেতে চাইবেন তিনি। আরেক ওপেনার ঈশান কিষণ অবশ্য ইতিমধ্যেই বেশ কিছু কার্যকরী ইনিংস খেলে ফেলেছেন। আজকেও পাওয়ার প্লে’তে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে তাঁরই কাঁধে। মুম্বই ব্যাটিং-এর মূল ভরসা আজও হতে চলেছেন সূর্যকুমার যাদব।
টুর্নামেন্টের গোড়ার দিকে ফর্ম সমস্যায় ভুগছিলেন সূর্য। কিন্তু গত কয়েকটি ম্যাচে ফের একবার সৌরঝড়ের মুখে পড়তে হয়েছে প্রতিপক্ষ বোলারদের। আগের দিন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অনবদ্য শতরান করে সূর্যকুমার বুঝিয়েছেন কেনো তিনি এই মুহূর্তে বিশ্বের ভয়ঙ্করতম টি-২০ ব্যাটার। আজকে মুম্বইকে প্লে-অফের দৌড়ে এগিয়ে দিতে ফের একটি প্লে-স্টেশন ইনিংস খেলতে চাইবেন তিনি। ফর্মে রয়েছেন নেহাল ওয়াধেরা, ক্যামেরন গ্রিনরাও। তবে মুম্বইকে চিন্তায় রাখবে তাদের ডেথ বোলিং। স্পিন সহায়ক পিচে আজ তাদের তুরুপের তাস হতে পারেন অভিজ্ঞ পীয়ূষ চাওলাই।
সম্ভাব্য একাদশ-
লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) সম্ভাব্য একাদশঃ-
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, পীয়ূষ চাওলা, জেসন বেহরেনডফ, ক্রিস জর্ডান, কুমার কার্তিকেয়.
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live