ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ আইপিএল ছাড়ছেন স্টোকস
এই তো সপ্তাহখানেক হলো চোট থেকে সেরে উঠেছেন বেন বিশ্বকাপজয়ী ইংলিশ অলরাউন্ডার স্টোকস। তবে মঈন আলী, মাথিশা পাথিরানা, মাহেশ থিকশানা আর ডেভন কনওয়ের কারণে একাদশে জায়গা মিলছে না তার। এদিকে বেঞ্চে বসে না থেকে অ্যাশেজের জন্য প্রস্তুত হতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে অফের আগের দেশে ফিরবেন এই ইংল্যান্ডের অধিনায়ক।
পুরোনো হাঁটুর চোট নিয়ে ভুগছিলেন স্টোকস। তবে আইপিএলের আগে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ভারতে গিয়েছিলেন তারকা এই অলরাউন্ডার। নিলাম থেকে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনে নেয়ায় অলরাউন্ডার স্টোকসের উপর চেন্নাই সুপার কিংসের প্রত্যাশা ছিল অনেক বেশি।
এই আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচে সুযোগ পেলেও সেটা পূরণ করতে পারেননি আইপিএলের সবশেষ নিলামে চতুর্থ সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটার। গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলা দুটি ম্যাচে করেছিলেন যথাক্রমে ৭ ও ৮ রান। লক্ষ্ণৌর বিপক্ষে বোলিং করা একমাত্র ওভারে দিয়েছিলেন ৮ রান।
পায়ের আঙুলে ব্যথা পাওয়ায় দুই ম্যাচ পরই ছিটকে যেতে হয় তাকে। স্টোকসকে চোট সারিয়ে তোলা যে চেন্নাইয়ের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল সেটা নিশ্চিত করেছেন প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। যদিও আইপিএলের শেষভাগে এসে সেই চ্যালেঞ্জ উতরে গেছে মহেন্দ্র সিং ধোনির দল।
আগামী ১৬ জুন থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজে। যেখানে চতুর্থ পেসার হিসেবে দেখা যাবে স্টোকসকে। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। আইরিশদের বিপক্ষে খেলিয়ে ইংল্যান্ডের অধিনায়ককে সাদা পোশাকের জন্য প্রস্তুত করার কথা ভাবছে ইসিবি।
যার ফলে প্লে অফের আগেই ভারত ছাড়বেন স্টোকস। এদিকে আগামী কয়েকদিনের মাঝেই ঘোষণা করা হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড। ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে চোটে পড়ায় আইরিশদের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা আছে পেসার জেমস অ্যান্ডারসনের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live