ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপ নিয়ে নতুন করে ভারতকে যে হুমকি দিল পাকিস্তান
ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারতকে নিয়ে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে না পারলে চলতি বছরের শেষের দিকে আয়তনে সবচেয়ে বড় আয়োজন ওয়ানডে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান ক্রিকেট দল! গেল কয়েক মাসে এমন খবর বেরিয়েছে বেশ কয়েকবার। এবার সেটা জোরালো হলো আরও খানিকটা। শুধু তাই নয় আয়োজনের স্বত্ব হারালে এশিয়া কাপও বয়কট করতে পারে বাবর আজম-মোহাম্মদ রেজাওন এর পাকিস্তান। এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি।
ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সূচি অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপের এবারের আসর। তবে ভারত পাকিস্তানে যেতে না চাওয়ায় বেধেছে বিপত্তি। রাজনৈতিক বৈরিতার কারণে লম্বা সময় ধরেই ভারত-পাকিস্তানের মাঝে শীতল সম্পর্ক বিদ্যমান। যার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটেও।
প্রায় এক দশক কেটে গেলেও হচ্ছে দুই দলের মাঝে দ্বিপাক্ষিক কোনো সিরিজ। আইসিসি কিংবা এসিসি টুর্নামেন্ট ছাড়া বিরাট কোহলি-বাবর আজমদের মাঠের লড়াই আর দেখা যায় না। সেটাও অবশ্য নিরপেক্ষ ভেন্যুতে। এশিয়া কাপ দিয়ে লম্বা সময় পর পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ ভারতের। তবে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সেখান থেকে সরিয়ে দাঁড়িয়েছে তারা।
বিসিসিআইয়ের চাওয়া অনুযায়ী তাদেরকে নিরপেক্ষ ভেন্যু দিয়ে ‘হাইব্রিড’ মডেলের প্রস্তাও দিয়েছিল পাকিস্তান। যদিও সেটা ফলপ্রসূ হয়নি। নাজাম জানিয়েছেন, ভারতের চাওয়া পুরো টুর্নামেন্ট হোক পাকিস্তানের বাইরে। পিসিবি অবশ্য নিজেদের খেলাগুলো ঘরের মাঠে খেলতে চায়।
বিসিসিআইকে যৌক্তিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়ে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নাজাম শেঠি বলেন, ‘তারা (ভারত) সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে চায়। বিসিসিআইয়ের একটা যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে আমাদের জন্য বিষয়টা নিয়ে এগিয়ে যেতে কোনো সমস্যা না হয়।’
‘ভারতের এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত নয়, যাতে আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপ বয়কট করতে হয় এবং ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করতে হয়। এতে খুবই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে।’
এশিয়া কাপ আয়োজন করতে না পারলে তারা যে ভারত বিশ্বকাপ বয়কট করতে পারেন সেটার সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন নাজাম শেঠি। তিনি বলেন, ‘অবশ্যই খুব বাস্তব সম্ভাবনা আছে (বিশ্বকাপ বয়কটের)।’ ভারতের মাটিতে বাবর-রিজওয়ানদের নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা দেখছেন পিসিবির প্রধান।
সেই কারণে ভারতের মতো নিরপেক্ষ ভেন্যু চায় পাকিস্তান। যেখানে তাদের চাওয়া বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কার ভেন্যু। নাজাম শেঠি বলেন, ‘ভারতে আমাদের দলের নিরাপত্তা নিয়ে আমাদেরও দুশ্চিন্তা আছে। তাই পাকিস্তানকে ঢাকা, আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় খেলতে দেওয়া হোক।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live