ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সিরিজ সেরা পুরষ্কার নিয়ে যে দুই জনের কৃতিত্ব দিলেন শান্ত
সদ্য শেষ হল ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৩১৯ রানের বিশাল বড় লক্ষ্য তাড়া করে জয় তুলে নেয়। এঈ সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে।
গতকাল ১৪ মে সিরিজের শেষ ম্যাচে চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে আবারও মাঠে নেমেছিল স্বাগতিক আয়ারল্যান্ড ও সফরকারী বাংলাদেশ। এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে হয় বাংলাদেশকে। ৪৮.৫ ওভার শেষে ১০উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করেন। এর ফলে বাংলাদেশ ০৫ রানে জয় পেল।
আয়ারল্যান্ডের জয় তখন সময়ের ব্যাপার। ৯ ওভারে মাত্র ৫২ রান দরকার তাদের, হাতে সাত উইকেট। উইকেটে হ্যারি টেক্টর এবং লরকান টাকাররা ততক্ষণে থিতু হয়ে গেছেন। এমন পরিস্থিতিতে ম্যাচ জয় অনেকটা অসম্ভবই ছিল বাংলাদেশের জন্য। ঠিক তখনই টেক্টরকে ফিরিয়ে ম্যাচের মোড় বদলে দেন নাজমুল হোসেন শান্ত। মুস্তাফিজুর রহমান এবং হাসান মাহমুদের শেষের দাপটে লড়াই চালিয়েও আর ম্যাচে ফেরা হয়নি আইরিশদের। ম্যাচ শেষে শান্ত কৃতিত্ব দিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে। একইসঙ্গে মেহেদী হাসান মিরাজকেও কৃতিত্ব দিলেন এই স্টাইলিশ ব্যাটার।
গুরুত্বপূর্ণ সময়ে শান্ত শুধু ব্রেক থ্রু'ই এনে দেননি, তিন ওভার কিপটে বোলিংয়ে আটকে রাখেন আইরিশ ব্যাটারদের। এ দিন ৫ বোলারের বাইরে বিকল্প বোলার বলতে ছিলেন কেবল তিনিই। আর তিনি তিন ওভার করে ফেলায় দশ ওভার করতে হয়নি অভিষেকে মার খাওয়া মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
৪২ তম ওভারে শান্তর করা নিরীহ এক লেংথ বল উড়িয়ে মেরে ক্যাচ তুলে দেন ৪৫ রান করা টেক্টর। মিড উইকেটে অসাধারণ সেই ক্যাচটি নেন লিটন কুমার দাস। এরপর মুস্তাফিজের দাপটে রান তাড়ার পরিকল্পনাই ঠিকমতো গোছাতে পারেনি আইরিশরা।
ম্যাচ শেষে শান্ত বলেন, 'আমি স্রেফ নিজের প্রক্রিয়া অনুসরণ করেছি। গত কয়েক দিনে রঙ্গনা হেরাথের সঙ্গে অনেক অনুশীলন করেছি। আমার স্পিন বোলিং কোচকে তাই ধন্যবাদ। আমি খুবই খুশি।'
বেশ কয়েক বছর আগে বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিতই বোলিং করতেন শান্ত। সেই সময় থেকেই তার সঙ্গী ছিলেন মিরাজ। শান্তর বোলিংয়ের অ্যাকশনও অনেকটা মিরাজের মতোই। চেমসফোর্ডে সিরিজ জয়ের পর শান্ত জানালেন, সবসময় মিরাজকে অনুসরণের চেষ্টা করেন তিনি।
শান্ত আরও বলেন, 'বোলিংয়ে যাওয়ার আগেই অধিনায়ক আমাকে বলে রেখেছিলেন যে, আমার বোলিং করা লাগতে পারে। এটা ছিল প্রাথমিক পরিকল্পনা। তবে মিরাজ আমাকে অনেক সহায়তা করেছে বোলিংয়ের সময়।'
'উইকেটে স্পিনারদের জন্য কিছুটা সহায়তা ছিল। আমি সেই পরামর্শ অনুসরণ করেছি। সত্যি বলতে, আমি তার অ্যাকশন অনুসরণ করি। চেষ্টা করে যাচ্ছি। বলছি না যে, পুরোপুরি অনুসরণ করতে পারি। তবে চেষ্টা করছি।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live