ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
শেষ ম্যাচে ব্যাটিং তাণ্ডবে সৌম্যর বিশাল সেঞ্চুরি
টাইগার তারকা ক্রিকেটার সাব্বির রহমানও অবসেস পেলেন রানের দেখা, হাফ সেঞ্চুরি করলেন ইরফান শুক্কুরও। তাতে এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলে লিজেন্ডস অব রুপগঞ্জ পেয়েছিল বেশ বড় সংগ্রহ।
সাব্বিরদের দেওয়া লক্ষ্যে জবাব দিতে নেমে সৌম্য সরকার শুরুটা করেন দারুণ। দীর্ঘদিন ফর্মের বাইরে থাকার পর অবশেষে পেলেন রানের দেখা। সেটাকে রূপ দেন সেঞ্চুরিতে। তাতে জিতেছে তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাবও। শনিবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে মোহামেডান। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের সংগ্রহ পায় রূপগঞ্জ। জবাব দিতে নেমে ১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মোহামেডান।
টস হেরে ব্যাট করতে নামা রূপগঞ্জের হয়ে ৯ চার ও ১ ছক্কায় ৯০ বলে সর্বোচ্চ ৮২ রান করেন সাব্বির। ইরফান শুক্কুরের ব্যাট থেকে আসে ৫ চার ও ৩ ছক্কায় ৭৩ বলে অপরাজিত ৭৮ রান। মোহামেডানের পক্ষে ১০ ওভারে ৬৬ রান দিয়ে তিন উইকেট নেন আবু জায়েদ রাহী।
জবাবে মোহামেডানের দুই উদ্বোধনী ব্যাটারই দারুণ খেলেছেন। তাদের উদ্বোধনী জুটি ছিল ১৮১ রানের। ৭ চার ও ৪ ছক্কায় ১১২ বলে ১০২ রান করে মাশরাফি বিন মর্তুজার বলে আউট হন সৌম্য। তার সঙ্গী রুবেল মিয়া ৭ চার ও ২ ছক্কায় ৯০ বলে ৮৭ রান করেন। মোহামেডানকে জয়ের বন্দরে পৌঁছাতে দারুণ এক ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৬১ রান করেন তিনি।
এদিকে দিনের আরেক ম্যাচে ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৭৩ রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। ৯ উইকেট হারিয়ে ২৫২ রান তোলে প্রাইম ব্যাংক। জবাব দিতে নেমে কেবল ১৭৯ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live